কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০১:৪৯ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:১৯ এএম
অনলাইন সংস্করণ

শ্যামলীতে ছিনতাইকারীদের একজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

রাজধানীর শ্যামলীতে ছিনতাই। ছবি : সিসি টিভি ফুটেজ থেকে সংগৃহীত
রাজধানীর শ্যামলীতে ছিনতাই। ছবি : সিসি টিভি ফুটেজ থেকে সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে চাপাতির ভয় দেখিয়ে শিমিয়ন ত্রিপুরা নামের এক যুবকের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। তার নাম কবির (৩০)। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

সম্প্রতি চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের সময় ভুক্তভোগী যুবক শিমিয়নের পরিহিত পোশাক, জুতা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। সিসি ক্যামেরার ফুটেজে যা ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়।

সোমবার (১৪ জুলাই) রাতে এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত কবির নামে একজনকে গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক।

তিনি বলেন, চাপাতি দিয়ে ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেলসহ কবির নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও যারা জড়িত তাদের সবাইকে গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গত শুক্রবার ভোর ৬টার দিকে শ্যামলী ২ নম্বর রোডে অবস্থিত কাজী অফিসের দিক থেকে ছাতা হাতে এক ব্যক্তিকে হেঁটে যাচ্ছিলেন। এসময় তার পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন আসে। ভুক্তভোগীর কাছে এসে মোটরসাইকেলের পেছনের ব্যক্তি নেমে পড়েন। বাকি দুজন মোটরসাইকেলটি ইউটার্ন নিয়ে ভুক্তভোগীর সামনে এসে অবস্থান নেন। এসময় চালকের পেছছে থাকা অন্য ছিনতাইকারীও নেমে পড়েন। অভিযুক্ত তিন ছিনতাইকারীর মধ্যে দুজনকে হেলমেট পরিহিত অবস্থায় এবং একজনকে খালি গায়ে দেখা গেছে।

পরে দুই ছিনতাইকারী ভুক্তভোগীর কাছে থাকা টাকাসহ সবকিছু ছিনিয়ে নেন। এসময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভুক্তভোগীকে ভয় দেখানো হয় এবং তার জামা ও জুতা খুলে নিতেও দেখা গেছে। ছিনতাই শেষে মোটরসাইকেলে চেপে তিন ছিনতাইকারীকে আবারও কাজি অফিসের দিকে পালিয়ে যায়।

এই ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরা শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। এতে তিনি উল্লেখ করেছেন, ধামরাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, থাকেন শ্যামলীতে। ওইদিন সকাল ৬টায় সাভারের উদ্দেশে তিনি শ্যামলীর বাসা থেকে রওনা হন। তিনি যখন শ্যামলীর মেরি গোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পূর্ব পাশে আসেন, তখন পেছন থেকে একটি মোটরসাইকেল এসে থামে। মোটরসাইকেল থেকে নেমে আসা তিনজন চাপাতির ভয় দেখিয়ে তার কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ ও ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১০

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১১

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১২

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৩

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৫

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৭

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৮

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৯

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

২০
X