হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০২:৪১ এএম
আপডেট : ১৯ মে ২০২৪, ০৭:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

টাকা নিয়ে ইলিশ ধরার সুযোগ দেন পুলিশ কর্মকর্তা

চাঁদপুরের মতলব উত্তর
নিজ কার্যালয়ে সোর্সদের সঙ্গে জাহাঙ্গীর হোসেন। ছবি : কালবেলা
নিজ কার্যালয়ে সোর্সদের সঙ্গে জাহাঙ্গীর হোসেন। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবীর পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা মার্চ-এপ্রিল দুমাস পুরোপুরি নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞার মধ্যেও টাকার বিনিময়ে নদীতে জেলেদের মাছ ধরার সুযোগ দিয়ে আসছেন নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন। চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সোর্সদের (টাকা তোলার নিজস্ব লোক) চাঁদার টাকার ভাগ না দিয়ে তাকে তর্কে জড়াতে দেখা গেছে।

৩ মিনিট ২৩ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, নিজ কার্যালয়ের চেয়ারে বসে সোর্সদের সঙ্গে দেনদরবার করছেন জাহাঙ্গীর হোসেন। টাকার ভাগ নিয়ে তাদের সঙ্গে চলছে তর্কাতর্কি। তর্কের একপর্যায়ে জাহাঙ্গীর তার সোর্সদের বলেন, ‘এখানে তো কোটি কোটি টাকা না। মাত্র ৩০ থেকে ৪০ লাখ টাকা।’ একজন বলেন, ‘দুই মাসের চাঁদার টাকা যদি এক মাসেই নিয়ে নেন, তাহলে কেমনে কী।’ উত্তরে জাহাঙ্গীর বলেন, ‘কোটি কোটি টাকা না। সুলতান মেম্বারের সেখানে ৪০ হাজার টাকা দেওয়ার কথা। ওই টাকাটা আমাকে দেয় নাই। হয়তো দেবে।’

সামনে থাকা সোর্সদের একজন তখন বলেন, ‘টাকা তো শিউর না, শিউর করে দিলে হতো।’ উত্তরে জাহাঙ্গীর বলেন, ‘সোর্সদের টাকা আমি দিতে পারব না, দেবও না।’ তখন সোর্স বলেন, ‘দুই মাসের প্যাকেজে নৌকাপ্রতি ৩০ থেকে ৪০ হাজার করে টাকা যারা অগ্রিম দিয়েছে, তাদের কি ফের ধরতে পারব? এখন যদি পুরোটাই আপনি নিয়া যান, আমরা কী করে ধরব।’

উত্তরে জাহাঙ্গীর বলেন, ‘আচ্ছা শোনেন, আপনারা সব টাকা নিয়ে নেন। আর আমি যে কয় টাকা নিছি, সব প্রয়োজনে সমান ভাগ করে নেন। বাকি এক মাসের যে টাকা আছে, তা আপনারা নিয়ে নেন। আমার কোনো কনটাক্ট নাই। আপনারা যা পাবেন নিয়ে নেন।... আমি ওই ৪৫ হাজার টাকা আমার থেকে দিয়ে দেব, ঠিক আছে? আর আপনারা যেভাবে পারেন টাকা আদায় করে নিয়ে নেন। এই বিষয়ে আমার কোনো কনটাক্ট নাই।’

ভিডিওতে সোর্সদের সঙ্গে টাকার ভাগ নিয়ে কথোপকথনের বিষয়ে নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করলেও তিনি এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১০

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১১

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১২

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১৩

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১৪

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৫

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৬

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১৭

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১৮

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৯

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

২০
X