কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১০:০১ এএম
প্রিন্ট সংস্করণ

চুলে তেল দেওয়ার আগে

চুলে তেল দেওয়ার আগে

চুলের স্বাস্থ্যকর খাবার একটাই—নারকেল তেল। নিয়মিত তেল ম্যাসাজ করতেই হয় চুলে। তা না হলে গোড়ায় পুষ্টি মিলবে না। চুলও দিন দিন হয়ে উঠবে রুক্ষ ও শুষ্ক। তবে চুলে তেল দেওয়ারও আছে কিছু তরিকা।

# প্রথমেই খেয়াল করুন চুল পরিষ্কার কি না। ময়লা চুলে তেল দেবেন না। আগে চুল পরিষ্কার করুন। তারপর নারকেল তেল ম্যাসাজ করুন। চুলে ময়লা থাকলে তেলের কারণে সেটা আরও শক্ত হয়ে গোড়ায় বসবে।

# যাদের চুল খুব তৈলাক্ত, তারা ঘন ঘন তেল দেবেন না। কারণ এ ধরনের চুলে বেশি তেল লাগালে চুলের গোড়া আটকে যায়। এর কারণে মাথার ত্বকে ব্রণ বা অন্যান্য ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

# তৈলাক্ত চুলের আঠাল ভাব দূর করতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।

# চুলে একদম চুপচুপে তেল দেবেন না। যতটুকু প্রয়োজন ততটুকুই। বেশি তেল মানেই যে চুল বেশি ভালো থাকবে—এমনটা ঠিক নয়। বরং বাড়তি তেল দূর করতে বাড়তি শ্যাম্পু ও পানির প্রয়োজন হয়, যা চুলের জন্য ক্ষতিকর।

# রাতে ঘুমানোর আগে অনেকেই তেল দেওয়ার কথা বলেন। এমন পরামর্শে কান দেবেন না। গোসলের অন্তত ২ ঘণ্টা আগে তেল মাখুন চুলে। এরপর ভালো করে শ্যাম্পু দিয়ে তেল ধুয়ে ফেলুন। চুলে দিনভর তেল রেখে দিতে হয় না।

# ভেজা চুলে তেল লাগাবেন না। এতে তেল তার জায়গামতো পৌঁছাবে না। কাজের কাজও হবে না। সবসময় চুল শুকিয়ে তারপর তেল দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X