কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৮:১৫ এএম
প্রিন্ট সংস্করণ

অনয়ের ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার?’

অনয়ের ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার?’

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সূচনালগ্ন থেকেই ছিলেন রাজপথে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক এনামুল হাসান অনয়—যার মুখ থেকে উচ্চারিত স্লোগান আন্দোলনের ইতিহাসে বিশেষ স্থান করে নেয় এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়: ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার?’

অনয় স্মৃতিচারণ করে বলেন, ‘প্রথমে বৈষম্যের বিরুদ্ধে লড়াই শুরু করি। ১৬ জুলাইয়ের পর আন্দোলন আর কেবল সংস্কারের দাবিতে সীমাবদ্ধ থাকেনি—রূপ নেয় গণঅভ্যুত্থানে। আমরা জানতাম, ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসনের পতন ঘটানো ছাড়া মুক্তি নেই।’

অনয়ের কণ্ঠেই প্রথম ধ্বনিত হয়েছিল সেই প্রতীকী স্লোগান: ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার?’ তিনি বলেন—‘‘১৫ জুলাই আমি প্রথম এই স্লোগানটি দিই। যদিও ২৩ আগস্টের ফুটেজ ভাইরাল হয়। আসলে বিগত শাসকগোষ্ঠী আমাদের ‘বাংলা ছাড়ার’ হুমকি দিত। তারই জবাবে আমি এই স্লোগান দিয়েছিলাম। এটি ছিল শোষণ-নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভ, ভাইবোন হারানোর বেদনা এবং রাষ্ট্রীয় জুলুমের প্রতিবাদের প্রতিধ্বনি। শুধু এই স্লোগান নয়—‘বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর দারুণ ঝড়’, ‘লাঠির বাড়ি মারবি না, সামাল দিতে পারবি না’, ‘সারা বাংলা কারাগার, খুনি হাসিনা স্বৈরাচার’—এমন অসংখ্য স্লোগানেই আন্দোলন জেগে উঠেছিল।”

দ্বিতীয় ঘটনার কথা বলতে গিয়েই অনয়ের চোখে জল টলমল করে ওঠে। আবেগভরা কণ্ঠে তিনি বলেন—, ‘সেই একই দিন বিকেলে, শহীদ মিনারে লাখো জনতার ঢল নেমেছিল।’ স্লোগানে মুখরিত পরিবেশে অনয় সামান্য বিরতি নিতে দাঁড়াতেই ভিড় ঠেলে এগিয়ে আসেন এক প্রবীণ মুক্তিযোদ্ধা। কাঁপা হাতে তিনি নিজের উত্তরীয় খুলে অনয়ের কাঁধে তুলে দেন এবং বলেন—‘আজ থেকে এটি তুমি আগলে রেখো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১০

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১১

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১২

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৪

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৫

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৬

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৭

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৮

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৯

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

২০
X