বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৩:২৯ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১২:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

তিন্নির ব্যস্ততা

তিন্নির ব্যস্ততা

এ প্রজন্মের সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। স্টেজ শোর পাশাপাশি তিনি টিভি শোতেও নিয়মিত সংগীত পরিবেশন করেন। তবে গানকে পেশা হিসেবে বেছে নিয়েও নন্দিত এ গায়িকা নারায়ণগঞ্জে একটি স্কুলে শিক্ষকতাও করেন। যে কারণে বলা যায় বেশ ব্যস্ত সময় পার করতে হয় তাকে। এরই মধ্যে দেশের বেশ কিছু বেসরকারি টেলিভিশনে সংগীত পরিবেশন করেছেন এ শিল্পী। সামনেও তার শো রয়েছে।

তিন্নি জানান, আপাতত স্টেজ শোতে পারফর্ম করা থেকে বিরত আছেন। কারণ দেশের সার্বিক পরিস্থিতি এখনো পুরোপুরি ভালো হয়নি। কারফিউ চলার পাশাপাশি বেশ দীর্ঘ একটা সময় দেশের নানান অঞ্চলে শিথিল সময়ও চলছে। তিনি বলেন, ‘দেশের একটি বেসরকারি চ্যানেলে গান করেছি। অনুষ্ঠানটি প্রচারের পর অনেকের কাছ থেকে মোবাইল ফোনে গানগুলো গাওয়ার জন্য বেশ সাড়া পেয়েছি। সত্যি বলতে কি, যেহেতু আমি মনেপ্রাণে একজন সংগীতশিল্পী, তাই গানের মধ্যে থাকতে, গানকে ঘিরে ব্যস্ত থাকতেই বেশি ভালো লাগে। তবে গত কয়েকটা দিন দেশে যে পরিস্থিতি বিরাজমান ছিল, তাতে ঘরের মধ্যেই সময় কাটাতে হয়েছে। পরিবারকেই অর্থাৎ বাবা-মা আর ভাইকেই সময় দেওয়া হয়েছে বেশি। আগামী দিন নিয়ে কিছু পরিকল্পনাও হাতে নিয়েছি। দেখা যাক সেই পরিকল্পনাগুলো ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে পারি কি না। সবাই আমার জন্য দোয়া করবেন।’

২০১৭ সালে চ্যানেল আই আয়োজিত ‘সেরাকণ্ঠ’ গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে গানের ভুবনে পেশাগতভাবে তিন্নির যাত্রা শুরু হয়। তার প্রকাশিত বেশ কিছু শ্রোতাপ্রিয় গান রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ‘মেঘমালা’, ‘শত শত রাত’, ‘শরৎ আমার স্নিগ্ধতা’, ‘চেয়েছি তোমায়’, ‘অভিমানী পাখি’ ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১০

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১১

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১২

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৩

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৪

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৫

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৬

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৭

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৮

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৯

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

২০
X