কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সুদানে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র দখল বিদ্রোহীদের

তেল শোধনাগারের কাছের একটি স্থাপনা। ছবি : সংগৃহীত
তেল শোধনাগারের কাছের একটি স্থাপনা। ছবি : সংগৃহীত

সুদানের দক্ষিণ কোরদোফান প্রদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ হেগলিগ তেলক্ষেত্র দখলের দাবি করেছে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। সোমবার (০৮ ডিসেম্বর) ভোরে আরএসএফ এ দাবি করেছে।

আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরএসএফ জানিয়েছে, সুদানের সামরিক সরকার-নিয়ন্ত্রিত সুদানি সশস্ত্র বাহিনীও (এসএফ) এক বিবৃতিতে এলাকাটি থেকে সেনা প্রত্যাহারের কথা জানিয়েছে। আরএসএফ-সমর্থিত সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ইউসুফ আলিয়ান জানান, তার সমন্বয়েই হেগলিগ তেলক্ষেত্র দখল করা হয়েছে। তিনি বলেন, তেলক্ষেত্র ও স্থাপনাগুলো সুরক্ষার জন্য বিশেষ প্রশিক্ষিত বাহিনী প্রস্তুত করা হয়েছে।

হেগলিগ সুদানের সবচেয়ে বড় তেলক্ষেত্র, এবং প্রতিবেশী দক্ষিণ সুদানের তেল রপ্তানি প্রক্রিয়াকরণের প্রধান কেন্দ্র।

আল জাজিরা জানিয়েছে, দেড় বছরেরও বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধে আরএসএফ দারফুর দখল নেওয়ার পর এখন দক্ষিণ ও মধ্য সুদানের দিকে অগ্রসর হচ্ছে। এর আগে তারা ওয়েস্ট কোরদোফানের বাবনুসা শহর দখলের লড়াই করছিল। এটি দারফুরে প্রবেশের প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হেগলিগ অঞ্চলে তীব্র যুদ্ধ হয়েছে। আগস্টে ড্রোন হামলার কারণে তেলক্ষেত্রে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল। এএফপিকে এক সেনা সূত্র জানিয়েছে, তেল স্থাপনাগুলো রক্ষার জন্য এবং ক্ষতি এড়াতে এসএএফ পিছু হটেছে।

আরএসএফ-নিয়ন্ত্রিত প্রশাসনও জানিয়েছে, তেলক্ষেত্রে প্রবেশ এখন শুধু সুরক্ষার দায়িত্বপ্রাপ্ত বিশেষ টাস্কফোর্সের জন্য সীমাবদ্ধ। একজন প্রকৌশলী জানান, সেনা ও কর্মীদের দক্ষিণ সুদানে সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রক্রিয়াকরণ প্ল্যান্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

আরএসএফ এক বিবৃতিতে বলেছে, হেগলিগ মুক্তি গোটা দেশের মুক্তির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদান ভয়াবহ গৃহযুদ্ধে নিমজ্জিত। এসএএফ ও আরএসএফের সংঘাতে দশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে ১ কোটির বেশি মানুষ। জাতিসংঘ জানায়, এখন সুদানের ৩ কোটি মানুষ মানবিক সহায়তার প্রয়োজনের মধ্যে রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X