তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫১ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ পিএম
প্রিন্ট সংস্করণ

নতুন এক তানিয়া বৃষ্টি

নতুন এক তানিয়া বৃষ্টি

অভিনয় শিল্পীদের কাছে তাদের অভিনীত প্রতিটি নাটকই প্রিয়। তবে কিছু কিছু নাটক যেন একটু নয়, অনেকটাই বেশি প্রিয়। ঠিক তেমনি এ প্রজন্মের অন্যতম আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টির কাছে তার সাম্প্রতিক সময়ে প্রচারে আসা অনেক নাটকের মধ্যে ‘চোখটা আমাকে দাও’ নাটকটি যেন অনেকটাই বেশি প্রিয়।

নাটকটি রচনা ও নির্মাণ করেছেন গুণী নাট্যকার, নাট্যনির্মাতা সাগর জাহান। এর আগেও সাগর জাহানের পরিচালনায় তানিয়া বৃষ্টি ‘ছোবল’, ‘মিস শিউলীর প্রেমিকেরা’, ‘চাবিওয়ালা’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। তবে তার চেয়েও যেন অনেক বেশি প্রশংসার জোয়ারে ভাসছেন সাগর জাহানের ‘চোখটা আমাকে দাও’তে অভিনয় করে। এ নাটকে তানিয়া বৃষ্টি আলিয়া অর্থাৎ একজন পতিতার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা জোভান। নাটকটি প্রচারের পর দর্শকমহলে তার অভিনয় নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেক নির্মাতাও তার অভিনয় নিয়ে প্রশংসা করেছেন।

নাটকটি নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, “‘চোখটা আমাকে দাও’—আমার ভীষণ প্রিয় একটি নাটক। এই নাটকে অভিনয়ের জন্য আমার নিজেরই যথেষ্ট প্রস্তুতি ছিল। সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক। তার নির্দেশনায় এর আগেও বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। কিন্তু এই নাটকটি যেন আমার সবচেয়ে প্রিয় একটি নাটকে পরিণত হয়েছে। আমি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি সাগর ভাইয়ের প্রতি, অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোভানের প্রতিও। ধন্যবাদ ‘চোখটা আমাকে দাও’-এর পুরো ইউনিটের প্রতি। আগামীতে আরও ভালো ভালো অন্যরকম গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে।”

এরই মধ্যে মহিন খান পরিচালিত ‘তোরা মানুষ হবি কবে’, সাইদুর ইমনের ‘একদিন তুমি বুঝবে’, সোহেল রানা ইমনের ‘তুমি কি সেই তুমি’, গোলাম সোহরাব দোদুলের ‘মিথ্যুক মিহির আলী’ নাটকগুলোও ইউটিউবে সম্প্রতি প্রকাশ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবির সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

১০

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

১১

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

১২

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

১৩

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

১৪

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১৫

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

১৬

কী ঘটেছিল কারবালায়?

১৭

জাবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ২ 

১৮

আগামীতে মহামারি ঠেকাতে পারে এআইয়ের ‘মাস্টার কি’: গবেষকরা

১৯

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

২০
X