তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম
প্রিন্ট সংস্করণ

খুলনায় বিজয়ে তারুণ্য কনসার্ট

খুলনায় বিজয়ে তারুণ্য কনসার্ট

চলে এসেছে শীত, শুরু হয়েছে কনসার্টের মৌসুম। সেই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজয়ে তারুণ্য ২০২৪’ শিরোনামে কনসার্ট। এটি আয়োজন করছে জেনক্স কমিউনিকেশন এবং ইভেন্ট নামাই প্রতিষ্ঠান।

খুলনা জেলা স্টেডিয়ামে ওপেন এয়ার এই কনসার্ট অনুষ্ঠিত হবে। যেখানে মোট সাতটি ব্যান্ড পারফর্ম করবে। যার মধ্যে খুলনার স্থানীয় দুটি ব্যান্ড থাকবে। বিষয়টি কালবেলাকে জেনক্স কমিউনিকেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

কনসার্টের জন্য টিকিট মূল্য ধার্য করা হয়েছে ৩৫০ টাকা। টিকিটের থেকে অর্জিত অর্থের একটি অংশ যাবে চারা রোপণের কাজে। এমনটাই জানিয়েছেন জেন এক্স কমিউনিকেশনের সিও আশহাব ওয়াদুদ তূর্য। কালবেলাকে তিনি বলেন, “আমাদের এ আয়োজনের শিরোনাম ‘বিজয়ে তারুণ্য কনসার্ট ২০২৪’। তরুণদের জন্যই আমাদের এ আয়োজন। যেখানে খুব অল্প টাকায় সবাই দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর গান শুনতে পারবে এবং তাদের এ টাকা থেকে আমরা খুলনাকে আরও সবুজ করতে ভূমিকা রাখতে পারব। কারণ এ কনসার্টে যত টিকিট বিক্রি হবে আমরা সেই পরিমাণ চারা রোপণের পরিকল্পনা করেছি। এর জন্য জেলা প্রশাসকের সঙ্গে আমাদের কথা হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদের এ উদ্যোগ নেওয়া। এর মাধ্যমে আমরা শহরের তরুণদের চারা রোপণে উৎসাহও করতে চাই।” অনলাইনে কনসার্টের টিকিট পাওয়া যাবে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেটসেট রক ও টিক্সবিসে। কনসার্টে পারফর্ম করা ব্যান্ডের তালিকায় রয়েছে আর্ক হাসান, অর্থহীন, এভয়েড রাফা, হাইওয়ে ও এনকোর। এ ছাড়া খুলনার স্থানীয় দুটি ব্যান্ড রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১০

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১১

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১২

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

১৩

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

১৪

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৫

গাছা থানার ওসি প্রত্যাহার

১৬

সিলেটে ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

১৭

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন যে ৭ তারকা

১৮

দেশের শিক্ষাব্যবস্থা ৫৪ বছর ধরে রিভার্স গিয়ারে চলেছে: শিক্ষামন্ত্রী

১৯

বিশ্বকাপ জয়ের দৌড়ে শীর্ষে আর্জেন্টিনা, অপটার নতুন ভবিষ্যদ্বাণী

২০
X