মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ

টয় স্টোরি ৫-এ ফিরছেন টিম অ্যালেন

টয় স্টোরি ৫-এ ফিরছেন টিম অ্যালেন

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান টিম অ্যালেন। এবার তিনি বাজ লাইটইয়ার চরিত্রে ‘টয় স্টোরি ৫’-এ ফেরার ব্যাপারে ইঙ্গিত দিয়ে চমকে দিলেন ভক্তদের।

দ্য হলিউড রিপোর্টারের এক সাক্ষাৎকারে অ্যালেন বলেন, ‘এটা খুবই চতুর একটি গল্পের সিনেমা। আমি এক সপ্তাহ আগে বাজ চরিত্রে অভিনয় করার জন্য পাঁচ ঘণ্টার একটি সেশন করেছি।

তবে এবার আমার বাজ লাইটইয়ার চরিত্রে ফিরে আসার এ বিষয়টি খুবই অদ্ভুত।’

এদিকে ৭১ বছর বয়সী অভিনেতাকে টয় স্টোরির ৪টি পর্বের মধ্যে কোনটি তার সবচেয়ে প্রিয় জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘বলা খুব কঠিন। তবে টয় স্টোরি ১-এর মতো কিছু নেই। এটা ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা; কিন্তু আমি টয় স্টোরি ৩-কে সবচেয়ে বেশি প্রাধান্য দেব, কারণ এই পর্ব আমার কাছে সেরা ছিল।’

এদিকে ক্রিস ইভান্স ২০২২ সালে আলাদা চলচ্চিত্র ‘লাইটইয়ার’ এ বাজ লাইটইয়ারের চরিত্রে অভিনয় করেছিলেন, যা দর্শকদের কাছে তেমন জনপ্রিয়তা পায়নি। এ বিষয়ে অ্যালেন আরও জানান, ‘লাইটইয়ার’ একদম নতুন একটি টিমের সিনেমা ছিল। ছবিটি চমৎকার গল্পের হলেও এটির সঙ্গে দর্শকরা খেলনার কোনো সম্পর্ক অনুভব করতে না পারায় খুব বেশি জনপ্রিয়তা পায়নি।

অ্যান্ড্রিও স্ট্যান্টন ও ম্যাককেনা হ্যারিস পরিচালিত ‘টয় স্টোরি ৫’ সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ জুন। অ্যালেনের পাশাপাশি এ ছবিতে আরও অভিনয় করছেন ব্লেক ক্লার্ক।

বর্তমানে টিম অ্যালেন জন পাসকুইন পরিচালিত ‘শিফট গিয়ার্স’ সিনেমার প্রচারণায় ব্যস্ত রয়েছেন। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ৮ জানুয়ারিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১০

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১১

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১২

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৩

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৪

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৫

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৬

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৭

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৮

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৯

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

২০
X