তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০২:৪৯ এএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১২:৫৮ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রশংসিত রুনার নীলপদ্ম

প্রশংসিত রুনার ‘নীলপদ্ম’। ছবি : সংগৃহীত
প্রশংসিত রুনার ‘নীলপদ্ম’। ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান অভিনীত যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্ৰ ‘নীলপদ্ম’ এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে নির্বাচিত এ চলচ্চিত্ৰটি নির্মাণ করেছেন তৌফিক এলাহী।

শনিবার পর্দা ওঠে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এ বছর ৯টি বিভাগে স্থান পেয়েছে ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র। সেই তালিকায় বুধবার ১৫ জানুয়ারি প্রিমিয়ার হয় ‘নীলপদ্ম’র।

এ সিনেমায় একজন যৌনকর্মী ‘নীলা’ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। যৌনপল্লিতে তার বেড়ে ওঠা। সে জানে না তার জন্মপরিচয়। জানে না এই যৌনপল্লিতে যৌনকর্মী হিসেবে বেড়ে ওঠার কারণ। সবসময় এ জীবন ছেড়ে একটি সুন্দর-স্বাভাবিক জীবন চাইত নীলা। একটা সময় সে একজনকে বিশ্বাস করে এবং তার হাত ধরে এই যৌনপল্লি ছেড়ে চলে যায়। ভাগ্যের চরম পরিহাসে আবারও এই জীবনে ফিরে আসতে বাধ্য হয় নীলা। এভাবেই ভাগ্যেকে বরণ করে নেয় হাজারো নীলা। এ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হচ্ছেন এই অভিনেত্রী।

যৌনপল্লির নারীদের জীবন নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন শিক্ষক, গবেষক ও নির্মাতা তৌফিক এলাহী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে গত এপ্রিলে ‘নীলপদ্ম’র প্রথম প্রিমিয়ার হয়। সিনেমাটি দ্রুত দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা।

‘নীলপদ্ম’ সিনেমাটির শুটিং হয়েছে দৌলতদিয়ার যৌনপল্লিতে, গাজীপুর, কাপাসিয়া ও কল্যাণপুরে। রুনা খান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, সুজাত শিমুল প্রমুখ। চিত্রগ্রাহক ছিলেন নাহিয়ান বেলাল। এটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন তৌফিক এলাহী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

নদী তীরবর্তী মানুষের মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রিআর’ কৌশল নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো

লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎকর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ

১০

দেশ এবার সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার

১১

প্রবাসী কল্যাণমন্ত্রী / মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসবে সুখবর

১২

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

১৩

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৪

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

১৫

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

১৬

ঘানা-ইংল্যান্ড ম্যাচের বিরতিতে কী ঘটেছিল?

১৭

গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে : স্পিকার

১৮

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সড়কে মাছ ও বরফ ঢেলে জেলেদের প্রতিবাদ

১৯

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

২০
X