তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০২:৩৯ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১২:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

ধানুশের বিপরীতে কৃতি শ্যানন

ধানুশের বিপরীতে কৃতি শ্যানন

পরিচালক আনন্দ এল রাইয়ের নতুন সিনেমা ‘তেরে ইশক মে’ নিয়ে শুরু হয়েছে চরম উন্মাদনা। গতকাল মঙ্গলবার ধানুশ ও কৃতি শ্যানন অভিনীত এই সিনেমার দ্বিতীয় টিজার প্রকাশ পেয়েছে, যা মুহূর্তেই দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। সোমবার (২৭ জানুয়ারি) মুক্তি পাওয়া সিনেমার প্রথম টিজারে ধানুশের শক্তিশালী চরিত্র এবং কাহিনির গভীরতা দর্শকদের মুগ্ধ করেছিল। সেখানে রহস্যময় একটি নারীকণ্ঠ শোনা গেলেও তার পরিচয় নিয়ে চলছিল জল্পনা।

অবশেষে দ্বিতীয় টিজারে নিশ্চিত হওয়া গেছে, ধানুশের বিপরীতে অভিনয় করছেন বলিউড তারকা কৃতি শ্যানন।

টিজারে কৃতির চরিত্রের কিছু নাটকীয় দৃশ্য ফুটে উঠেছে। এক বিশৃঙ্খল পরিবেশে তাকে দেখা যায় নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর প্রস্তুতি নিতে। এরপর একটি আবেগঘন মুহূর্তে তাকে কোনায় বসে সিগারেট ধরাতে দেখা যায়, যা দৃশ্যটির গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে।

এ সিনেমায় ধানুশের চরিত্রটি ভালোবাসা এবং এক অজানা আকাঙ্ক্ষায় পূর্ণ থাকতে দেখা যায়, যা তার ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। সিনে-বিশ্লেষকদের মতে, এই চরিত্রটি ধানুশের জনপ্রিয় সিনেমা ‘রাঞ্ঝনা’-র কথা মনে করিয়ে দেয়। এদিকে কৃতি শ্যাননকে সবশেষ দেখা গিয়েছিল ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘দো পাত্তি’ সিনেমায়, যেখানে কাজল, শাহীর শেখসহ আরও অনেক তারকা অভিনয় করেছিলেন। তবে ‘তেরে ইশক মে’-তে কৃতির উপস্থিতি ও চরিত্রের গভীরতা তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আনন্দ এল রাই পরিচালিত এই চলচ্চিত্রটির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি ২০২৫ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে। এরই মধ্যে দুটি টিজার মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেকগুণ বেড়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X