তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০২:৫৭ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

ভালোবাসা দিবসে অপূর্ব-নীহার

মন দুয়ারী
ভালোবাসা দিবসে অপূর্ব-নীহার

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দেশের নাট্যাঙ্গনের তার জনপ্রিয়তা আকাশচুম্বী। কাজ করেছেন অসংখ্য গুণী নির্মাতার সঙ্গে। এবার আরও একবার নাট্যনির্মাতা জাকারিয়া সৌখিনের পরিচালনায় দেখা যাবে তাকে। আসছে ভালোবাসা দিবসে হাজির হচ্ছেন নতুন নাটক নিয়ে। নাটকের নাম ‘মন দুয়ারী’। এ নাটকে প্রথমবার অপূর্বর বিপরীতে অভিনয় করলেন হালের ক্রেজ নাজনীন নাহার নীহা।

নিজের নতুন নাটক নিয়ে সৌখিন জানান, আগামী ভালোবাসা দিবসে নাটকটি দেশের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। নাটকটির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘পারিবারিক সম্পর্ক এবং প্রেমের গল্পের ওপর নির্মিত হয়েছে নাটকটি। গল্পে দেখা যাবে, অপূর্ব নিউইয়র্ক থেকে দেশে এসেছেন তার দাদিকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। এরপর নীহার সঙ্গে অপূর্বর পরিচয় হয়। দুজন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ায়। এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প।’

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘বেশ বড় আয়োজনের মধ্য দিয়ে ১৩ দিনে আমরা এ নাটকের শুটিং করেছি। অনেক কষ্ট করেছি, অনেক শ্রম দিয়েছি। এ চরিত্রের জন্য আমি আমার মাথার চুল অনেক ছোট করে ফেলেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে, এ নাটকের চরিত্র ফুটিয়ে তোলার জন্য আমার যা যা করা প্রয়োজন আমি করেছি। এ ছাড়া সৌখিনের যেমন আমার ওপর আস্থা আছে, আমারও ঠিক তাই। আমি ভীষণ আশাবাদী নাটকটি নিয়ে। আর নীহার মধ্যে অভিনয় শেখার আগ্রহটা প্রবল, এটাই অনেক বড় বিষয়। এ নাটকে নীহা কতটা ভালো করেছে, তা নাটকটি দেখলেই দর্শক অনুভব করতে পারবেন।’ এ নাটক নিয়ে নীহা বলেন, ‘আমরা যারা এ প্রজন্মের তাদের প্রত্যেকেরই স্বপ্ন অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে, তাতে যে আমি কতটা খুশি বোঝাতে পারব না। অপূর্ব ভাই, সৌখিন ভাই দুজনই আমাকে অভিনয়ের ব্যাপারে ভীষণ সহযোগিতা করেছেন।’

নাটকের শুটিং হয়েছে ঢাকার নবাবগঞ্জ এবং রাজশাহীতে। নাটকে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ। নাটকে গান থাকছে দুটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল বন্ধ

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১০

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১১

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১২

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৩

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৪

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৫

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৬

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৭

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৮

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৯

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

২০
X