মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তামজিদ হোসেন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪০ এএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ

পর্দায় ফিরছেন জেনিফার লরেন্স

পর্দায় ফিরছেন জেনিফার লরেন্স

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। বছর খানেক বিরতির পর ফিরছেন আবারও বড় পর্দায়। সিনেমার নাম ‘ডাই, মাই লাভ’। এটি পরিচালনা করেছেন স্কটিশ নির্মাতা লেন রামসি।

রূপের জাদু ও অভিনয়ের মুনশিয়ানা দিয়ে হলিউডপ্রেমীদের হৃদয় জয় করা এই অভিনেত্রী এবারও দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত। বহু হিট সিনেমা উপহার দিয়ে শীর্ষ স্থানে জায়গা করে নেওয়া জেনিফার লরেন্স নতুন এই ছবিটি নিয়ে এরই মধ্যে ভক্তদের মাঝে কৌতূহলের পারদ চড়তে শুরু করেছে।

‘ডাই, মাই লাভ’ ছবির কাহিনি গ্রামীণ আমেরিকায় সেট করা হয়েছে, যেখানে এক নারীর (লরেন্স) প্রেম ও পাগলামিতে নিমজ্জিত জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। রবার্ট প্যাটিনসন অভিনয় করেছেন তার স্বামীর চরিত্রে, আর স্ট্যানফিল্ড তার প্রেমিকের ভূমিকায়। এ ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন সিসি স্পেসেক এবং নিক নল্টেসহ আরও অনেকে।

এখনো সিনেমা মুক্তির তারিখ নিশ্চিত করেননি নির্মাতা। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে জেনিফার লরেন্সকে সবশেষ দেখা যায় ২০২৩ সালে মুক্তি প্রাপ্ত ‘নো হার্ড ফিলিংস’ সিনেমায়। ছবিটি পরিচালনা করেছেন জিন স্টুপনিটস্কি এবং জেনিফারের পাশাপাশি অভিনয় করেছেন অ্যান্ড্রু বার্থ ফেল্ডম্যান, লরা বেনান্টি, ম্যাথিউ ব্রডরিকসহ আরও অনেকে। রোমান্টিক কমেডি ঘরানার এ সিনেমায় দেখা যাবে, নিজের বাড়ি হারানোর ঝুঁকিতে থাকা ম্যাডি একটি আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন দেখতে পায়, যেখানে এক বাবা-মা এমন একজনকে খুঁজছেন, যে তাদের ১৯ বছর বয়সী ছেলেকে কলেজে যাওয়ার আগে হতাশার জীবন থেকে বের করে আত্মবিশ্বাসী করে তুলতে পারবে। এদিকে ম্যাডির হাতে শুধু এক গ্রীষ্মকাল সময় রয়েছে ছেলেটিকে আত্মবিশ্বাসী পুরুষ বানানোর, না হলে তার সব প্রচেষ্টা বিফলে যাবে। আর এভাবেই এগিয়ে যায় ছবিটির কাহিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১০

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১১

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১২

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৩

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৪

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৫

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৬

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৮

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৯

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

২০
X