বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪০ এএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ

সাই পল্লবীর চাওয়া

সাই পল্লবীর চাওয়া

সহজ, সাবলীল এবং অপূর্ব এই তিন সংমিশ্রণের অভিনেত্রী সাই পল্লবী। শুধু রূপের জাদুতে নয়, অসাধারণ গল্প নির্বাচন ও অভিনয়েও দক্ষ দক্ষিণী এই সুন্দরী। গত বছর সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়ায় আলোচনায় ছিলেন সাই পল্লবী। তার ভক্তরা নিশ্চিতই ছিলেন ‘গার্গী’ সিনেমার জন্য গুরুত্বপূর্ণ এই পুরস্কারটি পাবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সাই পল্লবী তা পাননি। তবে সম্প্রতি ‘থাণ্ডেল’খ্যাত তারকা একটি বড় তথ্য প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, কেন তিনি এই সম্মান জিততে চান।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা সূত্রে জানা যায়, অভিনয়ে আসার আগে সাইকে তার দাদি একটি শাড়ি উপহার দেন এবং তিনি চান তার নাতনি এটি বিয়েতে পরবে। তবে সাই মনে করেন, এই শাড়িটি এর থেকেও স্পেশাল একদিন গায়ে জড়াবেন তিনি। বিয়ের দিনের থেকেও তার কাছে সেই স্পেশাল দিন কোনটি, তা নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী সাই পল্লবী।

এ বিষয়ে সাই বলেন, ‘জাতীয় পুরস্কার আমাদের দেশের জন্য যেমন অন্যতম সেরা সম্মান, ঠিক তেমনই এই শাড়িটি একই রকম সম্মানের। আমি ভাবতাম, যদি কখনো জাতীয় পুরস্কার পাই, তাহলে সেই সুযোগে ওই শাড়িটি পরব। তাই আমি অপেক্ষায় ছিলাম ২০২৪ সালে ‘গার্গী’ সিনেমার জন্য আমাদের দেশের সর্বোচ্চ পুরস্কারটি পাব। তবে সেবার যখন হয়নি। তাই সামনে কখনো এটি অর্জন করতে পারলে দাদির দেওয়া শাড়ি পরে পুরস্কারটি গ্রহণ করব।’ সাক্ষাৎকারের একপর্যায়ে পল্লবীকে জিজ্ঞাসা করা হয় তিনি কি পুরস্কারকে বেশি গুরুত্ব দেন, নাকি ভক্তদের ভালোবাসাকে?

জবাবে সাই পল্লবী জানান, তার কাছে সবসময় ভক্তদের ভালোবাসাই সবার ওপরে, কারণ সেটিই একজন অভিনয়শিল্পীর প্রকৃত সাফল্যের মাপকাঠি।

২০১৫ সালে মালায়ালাম সিনেমা ‘প্রেমাম’ দিয়ে প্রথম আলোচনায় আসেন সাই পল্লবী। এরপর কালি, ফিদা, মারি ২, আথিরান, শ্যাম সিংহ রায়, গার্গিসহ বহু সিনেমায় অভিনয় করে সাই পা ফেলেছেন তামিল, তেলেগু, মালায়ালামসহ অনেক ইন্ডাস্ট্রিতে। সবখানেই তিনি সফল। তবে এবার নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত সিনেমা ‘রামারণ’ এ রণবীর কাপুরের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন সাই পল্লবী।

যেখানে ইয়াশ, রাকুল প্রীত সিং, সানী দেউলসহ আরও অনেক তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই সুন্দরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X