তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৯:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

ঈদে মুক্তির তালিকায় ‘ব্যাচেলর ইন ট্রিপ’

ঈদে মুক্তির তালিকায় ‘ব্যাচেলর ইন ট্রিপ’

ঈদে আসছে ‘গোয়েন্দাগিরি’ খ্যাত চলচ্চিত্র পরিচালক নাসিম সাহনিকের নতুন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমা। এটি একটি ট্র্যাভেল স্টোরি। করোনা-পরবর্তী সময়ে রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রুপকে নিয়ে এই চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যায়।

চলচ্চিত্রটিতে উঠে এসেছে করোনা-পরবর্তী সময়ে মানুষের জীবনকে উপভোগ করার যে তাড়না, সেই বিষয়টি। জীবন যে মহামূল্যবান এই বোধটা সেই সময়ে মানুষের মাঝে বেশ জোড়ালোভাবে কাজ করেছে। মানুষের সেই আবেগটাই কুয়াকাটায় ঘুরতে যাওয়া বেশকিছু ব্যাচেলর গ্রপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এমনটাই জানালেন চলচ্চিত্রটির পরিচালক নাসিম সাহনিক।

এই পরিচালক আরও জানান, প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চলচ্চিত্রটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে চলচ্চিত্রটি আনকাট সার্টিফিকেট পেয়েছে।

সিনেমাটি নিয়ে নাসিম সাহনিক কালবেলাকে বলেন, ‘আমার সিনেমার গল্পই হচ্ছে প্রধান শক্তি। যার জন্যই আমি এত সিনেমার ভিড়ে আমার ‘ব্যাচেলর ইন ট্রিপ’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। আর মজার বিষয় হচ্ছে, সিনেমায় বড় তারকা না থাকলেও প্রত্যেক শিল্পী হচ্ছেন যার যার জায়গা থেকে বড় তারকা। যাদের নিজস্ব ফ্যানবেজ আছে। তাই আমি আশাবাদী এই সিনেমাটি দেখতেও দর্শকরা হলে যাবেন। বাকিটা সিনেমা মুক্তির পর বোঝা যাবে। এ ছাড়া কয়েকদিনের মধ্যেই আমরা এটি নিয়ে প্রচারণায় নামব। প্রচারণা নিয়ে আমাদের বড় পরিকল্পনা আছে এবং দর্শকদের বলব শুধু আমার সিনেমা নয়, সবার সিনেমা দেখতেই আপনারা হলে আসুন। কারণ একজন পরিচালক অনেক কষ্ট করে তার সিনেমাটি অনেক কষ্ট করে নির্মাণ করেন।’

আম্মাজান ফিল্মস প্রযোজিত চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও অনুশাসন মেনে চলা অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১০

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১১

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১২

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৩

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১৪

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৬

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৭

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৮

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৯

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

২০
X