তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০২:৩৭ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৩৮ পিএম
প্রিন্ট সংস্করণ

‘মুজিব’ নিয়ে টরন্টো যাচ্ছেন শুভ-তিশা

‘মুজিব’ নিয়ে টরন্টো যাচ্ছেন শুভ-তিশা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার উদ্বোধন প্রদর্শনী হতে যাচ্ছে ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ৭ থেকে ১৭ সেপ্টেম্বর কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাওয়া ১১ দিনব্যাপী এ উৎসবে যোগ দিচ্ছেন আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। উৎসব শুরুর দিন থেকে সেখানে অবস্থান করবেন তারা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম আজম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল বলেন, ‘টরন্টো উৎসবে প্রথমবারের মতো এর প্রিমিয়ার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব আগ্রহী আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসবে সিনেমাটির উদ্বোধন প্রদর্শনীর ব্যাপারে। বিশেষ করে কানাডার মতো দেশ, যেখানে অনেক বাংলাদেশির বসবাস।’

শ্যাম বেনেগাল আরও জানিয়েছেন, এই উৎসব প্রদর্শনীর পর আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাবে সিনেমাটি। বিশ্বের আরও অনেক দেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।’

‘মুজিব: একটি জাতির রূপকার’ ৩১ জুলাই বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। ভারতে সিনেমাটি সেন্সর প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করেছেন।

২০২১ সালের জানুয়ারির শেষদিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমায় সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১০

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১১

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১২

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৪

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৬

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৭

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৯

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০
X