তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ১০:২২ এএম
প্রিন্ট সংস্করণ

সিনেমা ছাড়া অন্য কিছু করতে চাই না

শরিফুল রাজ । ছবি : সংগৃহীত
শরিফুল রাজ । ছবি : সংগৃহীত

চিত্রনায়ক শরিফুল রাজ। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে চুরমার করতে দ্বিধা করেন না তিনি। কাজ করেন নিজের পছন্দের গল্পে। চরিত্রে প্রাণ ফুঁকতে দিনের পর দিন ডুবে থাকেন কাহিনির ভেতরে। তাই তো তার সিনেমা মুক্তির পর দর্শকই হয়ে ওঠেন সবচেয়ে বড় প্রচারক। এবারও ব্যতিক্রম নয়। ঈদে মুক্তি পাওয়া তার নতুন ছবি ‘ইনসাফ’-এর প্রতি দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছে।

এ সিনেমায় রাজ অভিনয় করেছেন ‘ডন ইউসুফ’ চরিত্রে। উপস্থাপিত হয়েছেন এক ভয়ংকর, ক্ষমতাশালী ও বেপরোয়া খুনির ভূমিকায়। এমন চরিত্রে কাজ করে দারুণ উচ্ছ্বসিত রাজ। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “‘ইনসাফ’-এর মতো সিনেমায় আগে কখনো কাজ করিনি। এমন গল্পেই সবসময় কাজ করতে চেয়েছিলাম। অবশেষে সেটা করতে পেরেছি। এখন দর্শকের প্রতিক্রিয়া জেনে খুব ভালো লাগছে। কারণ, তাদের জন্যই তো আমরা এত কষ্ট করি—ঝড়বৃষ্টি মাথায় নিয়ে ঝুঁকিপূর্ণ লোকেশনে শুটিং করি। কিন্তু সব ক্লান্তি মুছে যায়, যখন দর্শক বলে, ‘এমন সিনেমাই তো দেখতে চাই’। তখন সব পরিশ্রম সার্থক মনে হয়।”

সিনেমায় কাজের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে নির্মাতার প্রশংসাও করেন রাজ। তিনি বলেন, “আমি অ্যাকশন ঘরানার সিনেমা পছন্দ করি। তবে শুধু অ্যাকশন নয়, গল্পও গুরুত্বপূর্ণ। ‘ইনসাফ’-এ সেটাই করেছেন আমাদের নির্মাতা সঞ্জয় সমদ্দার। তাকে ধন্যবাদ জানাই—এত বড় পরিসরের কাজে আমাকে যুক্ত করার জন্য। তার নির্মাণশৈলী আলাদা আর তাই দর্শক প্রতিনিয়ত বেড়ে চলেছে।”

বর্তমানে শরিফুল রাজকে আর ছোট পর্দায় দেখা যায় না। বড় পর্দা নিয়েই ভবিষ্যতের পরিকল্পনা করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শুধু সিনেমাই করতে চাই। আপাতত আর কিছুই মাথায় নেই।’

ঈদুল আজহায় দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সঞ্জয় সমদ্দার পরিচালিত তার দ্বিতীয় সিনেমা ‘ইনসাফ’। পরিচালক জানিয়েছেন, মুভিটি নিয়ে দর্শকের সাড়া দারুণ। দেশের বিভিন্ন সিনেমা হল ও সিনেপ্লেক্সে ‘ইনসাফ’-এর শো যাচ্ছে হাউসফুল। তবে সময় ও শোর সংখ্যা কম থাকায় অনেকে এখনো সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন না।

‘ইনসাফ’-এ শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এটি তার প্রথম কমার্শিয়াল সিনেমা। পর্দায় এ নতুন জুটি দর্শকের প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম এবং বিশেষ একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১০

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১২

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৩

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৪

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৬

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৭

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৮

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৯

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

২০
X