তামজিদ হোসেন
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ১২:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ

মুক্তির অপেক্ষায় পাকিস্তানি ৫ ড্রামা সিরিজ

পাকিস্তানি ৫ ড্রামা সিরিজ। ছবি: সংগৃহীত
পাকিস্তানি ৫ ড্রামা সিরিজ। ছবি: সংগৃহীত

বছরের দ্বিতীয়ার্ধ এলেই বিনোদন ভুবনে লাগে এক অন্যরকম উত্তেজনা। চারপাশে ছুটির আমেজ এবং ঘরে-বাইরে খুঁজে নেওয়া হয় একটু স্বস্তি, একটু ভালো লাগা। আর এ সময়ে ছোট পর্দা হয়ে ওঠে বড় আকর্ষণের কেন্দ্র। ২০২৫ সালেও তার ব্যতিক্রম ঘটছে না। পাকিস্তানি নাটকপ্রেমীদের জন্য এবার আসছে রোমাঞ্চ আর রুদ্ধশ্বাস গল্পে ঠাসা এক টানটান ড্রামা সিজন। চলচ্চিত্র ও থিয়েটারের সীমিত উপস্থিতি আর ব্যস্ত সময়ের ফাঁকে টেলিভিশন নাটকই হয়ে উঠেছে উর্দু ও হিন্দি ভাষাভাষী দর্শকদের একমাত্র ভরসা। তাই নাটক মানে এখন শুধুই বিনোদন নয়, এ যেন এক অনুভূতির জগৎ, যেখানে চরিত্রগুলো আমাদের মতোই হাসে, কাঁদে, স্বপ্ন দেখে। এ বছর পাকিস্তানি ড্রামা ইন্ডাস্ট্রি হাজির হচ্ছে দুঃসাহসিক গল্প, চেনা মুখের নতুন রূপ আর বিশাল প্রোডাকশনে মোড়ানো এমন কিছু নাটক নিয়ে, যা শুধুই দেখার নয়, অনুভব করার মতো। চলুন দেখে নিই, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে আসতে যাওয়া সবচেয়ে প্রতীক্ষিত ৫টি পাকিস্তানি ড্রামা সিরিজ। লিখেছেন তামজিদ হোসেন

মেরি জিন্দেগি হ্যায় তু

এবার প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় দুই তারকা হানিয়া আমির ও বিলাল আব্বাস খান। বহু প্রতীক্ষিত এ নাটকটির নাম ‘মেরি জিন্দেগি হ্যায় তু’। শুরু থেকেই নাটকটি ঘিরে তৈরি হয়েছে দারুণ উত্তেজনা। নাটকটি পরিচালনা করেছেন মুসাদ্দিক মালিক এবং প্রযোজনায় রয়েছে সুপরিচিত প্রোডাকশন হাউস সিক্স সিগমা প্লাস। সব মিলিয়ে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ হতে চলেছে ২০২৫ সালের অন্যতম ব্লকবাস্টার নাটক; যা মুগ্ধ করবে আবেগ, রোমাঞ্চ আর নিখুঁত অভিনয়ের সংমিশ্রণে। তবে কবে মুক্তি এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেননি নির্মাতা।

জিনকি শাদি উনকি শাদি

‘জিনকি শাদি উনকি শাদি’ ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত পাকিস্তানি নাটক, যা সম্প্রচারিত হবে হাম টিভিতে। সাইফ হাসান পরিচালিত ও সায়েদ নাবিল রচিত এ নাটকে তুলে ধরা হয়েছে প্রেম, পারিবারিক পছন্দে বিয়ে এবং আত্মীয়স্বজনের প্রত্যাশার জটিলতা। দক্ষ অভিনয়শিল্পী ও আকর্ষণীয় গল্প নিয়ে নাটকটি ভরপুর থাকবে টানটান উত্তেজনা আর অপ্রত্যাশিত মোড়ে। এ নাটকটিতে অভিনয় করেছেন ওয়াহাজ আলি, সেহের খান, আরসলান নাসিরসহ আরও অনেকে। এ ড্রামাটি সম্প্রচারিত হবে চলতি বছর ১ আগস্ট থেকে।

সানওয়াল ইয়ার পিয়া

‘সানওয়াল ইয়ার পিয়া’ একটি বহুল প্রতীক্ষিত পাকিস্তানি নাটক, যা এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। হাশিম নাদিমের চমৎকার লেখনীতে নির্মিত এ নাটকে প্রধান চরিত্রে রয়েছেন দুরেফিশান সেলিম ও আহমেদ আলি আকবর। হৃদয়ছোঁয়া কাহিনি, দুর্দান্ত অভিনয় আর প্রতিশ্রুতিশীল তারকাবহুল কাস্টের সমন্বয়ে নাটকটি দর্শকদের মন জয় করার জন্য এরই মধ্যে প্রস্তুত। ভক্তরা অধীর আগ্রহে নাটকটির মুক্তির অপেক্ষায় আছেন এবং আশা করছেন এটি পাকিস্তানি বিনোদন জগতের পরবর্তী বড় হিট ড্রামা হবে। তবে এখনো নাটকটির মুক্তির তারিখ নিশ্চিত করেননি নির্মাতা দানিশ নওয়াজ।

ম্যায় জমিন তু আসমান

চলতি বছর আগস্টে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত পাকিস্তানি ড্রামা সিরিজ ‘ম্যায় জমিন তু আসমান’। আহমেদ ভাট্টির পরিচালনায় নির্মিত এ ড্রামা সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফিরোজ খান ও হিবা বুখারি। নাটকটির শুটিং বর্তমানে করাচিতে বেশ জোরেশোরে চলছে আর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফিরোজ খান ও হিবা বুখারি নতুন জুটিকে পর্দায় দেখার জন্য। এদিকে এ নাটকটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন শাহুদ আলভি।

ম্যায় মান্টো নাহি হু

বহু বছর ধরে নির্মাণ প্রক্রিয়ায় থাকার পর, অবশেষে দর্শকের সামনে আসছে হুমায়ুন সাঈদ ও সাজল আলি অভিনীত বহু আলোচিত নাটক ‘ম্যায় মান্টো নাহি হু’। ড্রামাটির চিত্রনাট্য লিখেছেন খালিল-উর-রহমান কামার। নাদিম বেগ পরিচালিত এ নাটকটি সম্প্রচারিত হবে অ্যারি ডিজিটালে। নাটকটিতে হুমায়ুন সাঈদ ও সজল আলির পাশাপাশি আরও অভিনয় করছেন আজান সামি খান, আসিফ রেজা মীরসহ অনেকে। এরই মধ্যে ড্রামাটির টিজার প্রকাশ পেয়েছে, যা দেখে দর্শকরা বেশ উচ্ছ্বসিত। তবে এখনো মুক্তির তারিখ নিশ্চিত করেননি নাটকটির নির্মাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১০

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১১

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১২

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৩

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৪

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৫

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৬

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৭

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৮

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

২০
X