এ এইচ মুরাদ
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৮:২২ এএম
প্রিন্ট সংস্করণ

সাকিবের মিথ্যাচার মানতে পারিনি

সাকিবের মিথ্যাচার মানতে পারিনি

সাল ২০১২, ‘সব কিছু পেছন ফেলে—ডেসটিনেশন আননোন’ চলচ্চিত্রটি শুরু হয়েছিল দারুণ সম্ভাবনা নিয়ে। যার শুটিং শুরু হয় জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানকে দিয়ে। ছিল আন্তর্জাতিক ব্র্যান্ড ফুজিফিল্ম বাংলাদেশের টাইটেল স্পন্সরশিপ।

সবকিছুই ছিল যেন একটি স্বপ্নের মতো। অথচ নির্মাতা রাজীবুল হোসেন জানালেন এক গোপন সত্য—এ সিনেমাটি তিনি শেষ করতে পারেননি এবং এর পেছনে রয়েছে অনাকাঙ্ক্ষিত বাস্তবতা।

নিজের বাজে এ অভিজ্ঞতা নিয়ে কালবেলাকে নির্মাতা রাজীবুল হোসেন বলেন, “আমার জীবনের অসমাপ্ত; কিন্তু শিক্ষা বহনকারী কাজগুলোর একটি হলো এ সিনেমা। সাকিব আল হাসানের মতো একজন তারকা অভিনয় করলেন, ক্ল্যাপস্টিক তুললাম, শট রেকর্ড করলাম—সবকিছু শেষে সাকিব বললেন ‘আমি অভিনয় করিনি’। আমি তখন বুঝলাম, শুধু ক্যামেরার সামনে দাঁড়ালেই কেউ শিল্পের অংশ হয়ে যায় না।”

ফুজিফিল্ম বাংলাদেশের সঙ্গে এই চলচ্চিত্রের স্পন্সরশিপ চুক্তির বিষয়েও রাজীবুল স্পষ্ট করেন যে, ‘এই সিনেমা তৈরির জন্য আমার দেওয়া ৫ মিনিটের একটি প্রেজেন্টেশন ফুজিফিল্মকে টাইটেল স্পন্সর হতে রাজি করায়। আমি প্রস্তাব দিই তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সাকিব আল হাসানকে অভিনয়ে যুক্ত করার। ফুজিফিল্ম সম্মত হয় এবং সাকিবের সব খরচ বহন করে।’

সিনেমার শুটিং শুরু হয় কক্সবাজারে। প্রথম কয়েক দিনই সাকিবের অংশের শুটিং করা হয়, যা নিয়ে নির্মাতা আরও বলেন, ‘সাকিব সেখানে বিভিন্ন দৃশ্যে অংশ নেন। কিন্তু নাটকীয়ভাবে, শুটিং শেষ হওয়ার কিছুদিন পর একটি জাতীয় দৈনিকে সিনেমায় সাকিবের অভিষেক নিয়ে সংবাদ প্রকাশ হলে সাকিব অস্বীকার করে বসেন যে, তিনি কোনো চলচ্চিত্রে কাজ করেননি। এরপরই বাধে বিপত্তি।’

এ বিষয়ে রাজীবুল আরও বলেন, ‘আমরা শুটিং করেছি, ক্ল্যাপস্টিকে সিনেমার নাম ও দৃশ্যের বিবরণ লিখে শট নিয়েছি। সাকিবের অস্বীকার আমাকে শুধু ব্যক্তিগতভাবে আঘাত করেনি, এটি শিল্পেরও অপমান। তখন আমি ফুজিফিল্মকে জিজ্ঞাসা করি—সাকিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব আমি, না তারা?’

ফুজিফিল্ম বাংলাদেশ সে সময় সদ্য বাজারে নিজেদের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার প্রক্রিয়ায় ছিল। তাই তারা সাকিবের মতো তারকার সঙ্গে দ্বন্দ্বে না জড়িয়ে সাকিবকে বাদ দিয়েই সিনেমাটি শেষ করতে নির্মাতাকে অনুরোধ করে। কিন্তু এটি আর শেষ হয়নি।

এ সিনেমা নির্মাণ করতে গিয়ে নির্মাতাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, যা নিয়ে রাজীবুল বলেন, ‘এ সিনেমাটি নির্মাণ করতে গিয়ে আমার নিজের অনেক টাকা খরচ হয়। প্রায় ৬৫ লাখ টাকা ততদিনে আমি খরচ করে ফেলি। কিন্তু সাকিবের সিনেমাটি নিয়ে নেগেটিভ মন্তব্য আমার সব স্বপ্ন ভেঙে দেয়। সাকিবের এ মিথ্যাচার আমি মেনে নিতে পারিনি। আমি মানসিকভাবে ভেঙে পড়ি, অর্থনৈতিকভাবে ভেঙে পড়ি। আমি চাইলেই সিনেমাটি সাকিব ছাড়া শেষ করতে পারতাম; কিন্তু শিল্প আমার কাছে শুধু ব্যবসা নয়, এক ধরনের নৈতিক দায়। একটা অসম্পূর্ণ সত্যের ওপর দাঁড়িয়ে কোনো পূর্ণ সিনেমা আমি নির্মাণ করতে পারিনি। তাই পুরো প্রজেক্টটি আমাকে বাতিল করে দিতে হয়।’

তিনি আরও বলেন, ‘এ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে—সেলিব্রেটিরা কীভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায়, মিথ্যাচার করতে পারে। আমি আরও শিখেছি সব ব্যর্থতা খারাপ নয়। কিছু ব্যর্থতা মানুষকে সাহসী করে, কিছু ব্যর্থতা নতুন দিগন্ত খুলে দেয়। কারণ এই সিনেমা শেষ না হলেও আমি সিনেমা নির্মাণ থামিয়ে দিইনি। শিল্পের ব্যর্থতা শিল্প দিয়েই শিল্পী অতিক্রম করে। আর হ্যাঁ, সাকিবের বিরুদ্ধে আমি কোনো আইনি পদক্ষেপ তখন নিইনি কারণ আমি জানি সময় নিষ্ঠুর প্রতিশোধ নেয় কোনো অন্যায়ের। আমি সময়ের অপেক্ষায়ই ছিলাম।’

বর্তমানে রাজীবুল হোসেন নতুন চলচ্চিত্র, গবেষণা ও সিনেমা নীতিনির্ধারণ নিয়ে কাজ করছেন। ‘সবকিছু পেছন ফেলে’ তার কাছে শুধুই একটি অসমাপ্ত ছবি নয়, বরং একটি মূল্যবান অভিজ্ঞতার নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মব সৃষ্টি করে’ গ্রেপ্তার বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষায় থাকা যাত্রীদের টার্গেট করছে ছিনতাইকারীরা

‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল’

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

১০

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

১১

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

১২

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

১৩

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

১৪

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১৫

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১৮

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৯

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

২০
X