তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

মঞ্চে মিমির প্রতিষ্ঠানের প্রথম নাটক

মঞ্চে মিমির প্রতিষ্ঠানের প্রথম নাটক

শিশু-কিশোরদের সংস্কৃতিচর্চার সংগঠন ‘ইচ্ছেতলা’ এক দশকে পা রাখল। এ বিশেষ উপলক্ষকে ঘিরে তারা মঞ্চে আনছে তাদের প্রথম নাট্য প্রযোজনা ‘বনের ধারে নদী’ আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ঢাকার বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নাটকটির রচয়িতা বিশিষ্ট নাট্যকার সৌমিত্র বসু। নির্দেশনায় আছেন মো. ফরহাদ আহমেদ শামীম। মঞ্চ ও আলোক পরিকল্পনায় মো. সাইফুল ইসলাম, সংগীতায়োজন করেছেন দেবাশীষ দেব এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন সানজিত সুপ্ত। নির্দেশনায় পরামর্শক হিসেবে যুক্ত হয়েছেন ইচ্ছেতলার প্রতিষ্ঠাতা ও পরিচালক আফসানা মিমি।

‘বনের ধারে নদী’র গল্পে উঠে এসেছে প্রকৃতি, প্রাণী ও মানুষের মধ্যে টানাপোড়েনের এক সংকটময় মুহূর্ত। একটি বনের পাশ দিয়ে বয়ে চলা নদী ঘিরে হাতি, হরিণ, নেকড়ে, খরগোশ, প্রজাপতিসহ নানা প্রাণীর বাস। একসময় নেকড়ে দাবি তোলে—নদী কেবল তার। হাতি এর বিরোধিতা করে। ঠিক তখনই বন্দুক হাতে বনে প্রবেশ করে মানুষ, যারা ঘোষণা দেয়—নদী কেবল মানুষের সম্পত্তি। ফলে শুরু হয় সংঘাত আর সেই আখ্যানই নাটকে প্রতিফলিত হয়েছে।

শিশুদের কল্পনা ও বাস্তবতার মিশেলে তৈরি এ নাটকটি সহাবস্থান, সম্প্রীতি ও পরিবেশ-সচেতনতার এক শক্তিশালী বার্তা বহন করে। নাটকে অভিনয় করছে ইচ্ছেতলার বিভিন্ন বয়সী শিশুশিল্পীরা।

একটি বিশেষ আমন্ত্রণপত্রে আফসানা মিমি বলেন, ‘শিশু-কিশোরদের জন্য আনন্দময় এক মুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন দেখি আমি। তারা যেন নিজের ভাষায় জীবনকে বুঝতে পারে, নিজেকে প্রকাশ করতে শেখে—এ চেষ্টাই করছি আমরা। শুধু পড়ালেখাই নয়, শিশুর সুস্থ বিকাশের জন্য খেলাধুলা ও সংস্কৃতিচর্চা একান্ত প্রয়োজন।’

সম্প্রতি মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘এ শোকের সময়ে আমরা সবাই মিলে কিছুক্ষণ একসঙ্গে হতে চাই। প্রার্থনা করি যেন এমন দিন পৃথিবীর কোথাও না আসে। পৃথিবীর সব শিশু-কিশোর যেন নিরাপদে থাকে।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী হৃদো, রাজকন্যা, দিব্য, প্রাপ্তি, অরুদ্ধ, যাইফ, সাচমিন, আরিবা, নামিরা, আনাস, আরুশা, আহনাফ, অনুষ্কা, ঐশী, জয়িতা, অনায়াসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল

‘মব সৃষ্টি করে’ গ্রেপ্তার বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষায় থাকা যাত্রীদের টার্গেট করছে ছিনতাইকারীরা

‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল’

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

১০

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

১১

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

১২

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

১৩

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

১৪

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

১৫

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১৭

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১৯

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

২০
X