তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১০:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

‘মিথিলার ফিরে আসা’য় তারা

‘মিথিলার ফিরে আসা’য় তারা

অভিনেত্রী ফারজানা আহসান মিহি। এরই মধ্যে বেশকিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া মিহি নাম ভূমিকায় একটি নাটকের কাজ শেষ করেছেন সম্প্রতি। নাটকের নাম ‘মিথিলার ফিরে আসা’।

নাটকটি রচনা করেছেন কামরুল হুদা, নির্মাণ করেছেন কামরুল হাসান সুজন। নাটকে রাসেল চরিত্রে অভিনয় করেছেন শিশির আহমেদ। আবির চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ। গল্প প্রসঙ্গে শিশির আহমেদ বলেন, ‘রাসেল আর মিথিলা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ঘটনাক্রমে মিথিলার সঙ্গে রাসেল সম্পর্কে জড়িয়ে যায়। কিন্তু রাসেল যে নেশাগ্রস্ত যুবক, এটা মিথিলা জানত না। একটা সময় মিথিলা ও রাসেল পালিয়ে গিয়ে বিয়ে করে। কিন্তু বিয়ের পর মিথিলা বুঝতে পারে রাসেল নেশার সঙ্গে যুক্ত। দিন দিন মিথিলার ওপর রাসেলের অত্যাচার বাড়তে থাকে। একটা সময় মিথিলা বাধ্য হয়ে রাসেলকে তালাক দেয়। সে সময়ই মিথিলার পাশে এসে দাঁড়ায় আবির। এগিয়ে যায় নাটকের গল্প।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিহি বলেন, ‘যেহেতু নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছি আমি, তাই আমার চরিত্রে একটু বেশিই মনোযোগ দিতে হয়েছে। গল্পটা সুন্দর। আমার দুই সহশিল্পীই যার যার চরিত্রে সুন্দর অভিনয় করেছেন।’

শিশির বলেন, ‘গল্পটা সুন্দর। যদিও এ ধরনের গল্পে এর আগেও নাটক নির্মিত হয়েছে। কিন্তু তারপরও নির্মাতা তার নির্মাণশৈলী দিয়ে গল্পটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। মিহিরের সঙ্গে এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। সহশিল্পী হিসেবে ভীষণ সহযোগিতা পরায়ণ। আমাদের এ নাটকটিও আশা করছি ভালো লাগবে দর্শকদের।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১০

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১১

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১২

এনসিপির এক নেতা বহিষ্কার

১৩

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৪

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৫

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৬

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৭

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৮

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৯

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

২০
X