তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

ডাকাত বাড়ির মেয়ে তিশা

তানজিন তিশা । ছবি : সংগৃহীত
তানজিন তিশা । ছবি : সংগৃহীত

অভিনেত্রী তানজিন তিশা। নাটকে তার ব্যস্ততা বেড়েছে দ্বিগুণ। তবে পছন্দ করেন গল্পনির্ভর কাজ করতে। সেই ধারাবাহিকতায় আরও একটি নাটক প্রকাশ পেতে যাচ্ছে তার। নাম ‘ফান্দা’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার।

এরই মধ্যে এ নাটকের টিজার প্রকাশ হয়েছে। যেখানে দেখা যায় নাটকের আরেক প্রধান চরিত্র খায়রুল বাসারকে। অন্ধকারে মানুষের একটি মাথার খুলির ওপর মোমবাতি জ্বালাচ্ছেন। আকাশে ঘন মেঘ, চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। এরপরই খুলির মধ্য থেকে আওয়াজ আসে, ‘কিরে খুলি নিবি না’, যা শুনেই চিৎকার দিয়ে দৌড় দেন বাসার।

এ নাটকে খলিল চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। নিজের চরিত্র নিয়ে এই অভিনেতা বলেন, “ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে সবসময়ই ভালো লাগে। কিছু চরিত্র আছে, যা একটু বেশিই ভালো লাগে। তেমনই একটি চরিত্র ‘খলিল’, যা করতে বেশ চ্যালেঞ্জিং ছিল। আশা করছি দর্শকের কাজটি ভালো লাগবে।”

এ নাটকে ডাকাত বাড়ির মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা। নিজের এই চরিত্র নিয়ে এখনই কিছু বলতে চান না তিনি। তবে অভিনেত্রী আশাবাদী চরিত্রটি দর্শকের ভালো লাগবে।

রহস্যময় গল্পে নির্মিত ‘ফান্দা’ পরিচালনা করেছেন এ কে পরাগ। এ নামটি এসেছে ফাঁদ থেকে। কোনো ফাঁদে আটকে যাওয়ার ঘটনা থেকেই এ নামটি দেওয়া। মূলত সেই ফান্দা গ্রামের বাসিন্দাদের জীবন নিয়েই এ নাটকের গল্প।

আগামী ১১ সেপ্টেম্বর এটি ইউটিউবে উন্মুক্ত হবে। নাটকে বাসার-তিশা ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন, আরফান মৃধা শিবলু, মাহমুদ আলম, শারমিন সুলতানা শর্মী, অ্যালেন টিটুসহ আরও অনেকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X