তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:২১ এএম
প্রিন্ট সংস্করণ

উপস্থাপনায় ইয়াসমিন লাবণ্য

ইয়াসমিন লাবণ্য । ছবি : সংগৃহীত
ইয়াসমিন লাবণ্য । ছবি : সংগৃহীত

নিজেকে একজন সংগীতশিল্পী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন গায়িকা ইয়াসমিন লাবণ্য। পাশাপাশি তিনি সমাদৃত নৃত্যশিল্পী, উপস্থাপিকা। বেশ কয়েক বছর তিনি মাছরাঙা টিভির ‘রাঙ্গা সকাল’ অনুষ্ঠানেরই উপস্থাপনা করে আসছেন। মাঝেমধ্যে তিনি বিটিভির বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। তবে এবারই প্রথম তিনি বিটিভির দর্শকপ্রিয় গানের ম্যাগাজিন অনুষ্ঠান ‘সঙ্গীতা’র উপস্থাপনা করলেন। যে কারণে ভীষণ উচ্ছ্বসিত লাবণ্য। যেহেতু লাবণ্য নিজেকে একজন গায়িকা হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাই গানের অনুষ্ঠানের উপস্থাপনার বিষয়টি তার কাছে অনেক ভালোলাগার।

এরই মধ্যে গত ৫ অক্টোবর বিটিভির একটি স্টুডিওতে ‘সঙ্গীতা’য় অংশ নেওয়া কয়েকজন শিল্পীর গানের রেকর্ডিং হয়েছে। এবারের পর্বে যারা গান গেয়েছেন তারা হলেন— সুজানা রূপা, নিপা সাহা, মাকসুদুর রহমান সোহাগ, হাবিব সিরাজী, রুনা বিক্রমপুরী ও সৈকত রায়। সন্ধ্যা থেকে শুরু হওয়া গভীর রাত পর্যন্ত ‘সঙ্গীতা’র এ শুটিংয়ে অংশ নেন সেদিন ইয়াসমিন লাবণ্য। এ বিষয়ে তিনি বলেন, ‘সাধারণত আমি মাছরাঙা টিভিতেই উপস্থাপনা করি। এর বাইরে মাঝে মাঝে বিভিন্ন স্টেজ শোয়ে উপস্থাপনা করি। তবে মাছরাঙার বাইরে আমি বিটিভিতেই শুধু উপস্থাপনা করি। যেহেতু এটা সরকারি প্রচার প্রতিষ্ঠান, তাই আমার নিজেরও ভীষণ ভালো লাগে বিটিভির যে কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করতে। সঙ্গীতা যেহেতু গানের অনুষ্ঠান, তাই প্রথমবার উপস্থাপনা করতে গিয়ে সত্যিই আমার ভীষণ ভালো লাগল। সঙ্গীতা বিটিভির এই মুহূর্তের দর্শকপ্রিয় একটি অনুষ্ঠান। যে কারণে এই অনুষ্ঠানের উপস্থাপনা করেও আমি বেশ উচ্ছ্বসিত।’

লাবণ্য নিজের ‘দ্য কেক আর্টিস্ট’ নিয়েও ভীষণ ব্যস্ত রয়েছেন। বলা যায় সময় নিয়ে এখন তিনি প্রায়ই হিমশিম খান। এদিকে আপাতত নতুন কোনো গান প্রকাশ পাচ্ছে না ইয়াসমিন লাবণ্যর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র নৃত্যশিল্পী হিসেবেও আপাতত একাডেমির বিভিন্ন অনুষ্ঠান নিয়ে রয়েছে বেশ ব্যস্ততা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১১

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১২

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৫

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৬

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৭

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৮

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

২০
X