রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

রাজশাহীর তানোরে জামায়াতের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : কালবেলা
রাজশাহীর তানোরে জামায়াতের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দুনিয়ার কল্যাণের সঙ্গে আখিরাতের কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে জামায়াতে ইসলামী। এ দেশের মানুষের প্রকৃত কল্যাণ ও মুক্তির জন্য ছাত্র-জনতার বিপ্লবে অর্জিত এই নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে জামায়াতকেই বেছে নিতে হবে। ইসলামকে রাষ্ট্র থেকে বাদ দেওয়ায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অশান্তি সৃষ্টি হয়েছে। মুসলমানদের এই বাংলাদেশে আল্লাহর আইন ছাড়া সুবিচার কখনোই প্রতিষ্ঠিত হবে না।

বুধবার (৮ অক্টোবর) সকালে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা পৌরসভা জামায়াতে ইসলামী আয়োজিত দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামী নির্বাচনে জাতীয় সংসদে কোরানের আইন প্রতিষ্ঠায় যারা অঙ্গীকারবদ্ধ তাদেরকেই বিজয়ী করতে হবে। জনগণ যদি তা করতে ব্যর্থ হয়, দেশ আবারও পশ্চাৎপদ হয়ে পড়বে। এজন্য পাড়া-মহল্লা ও গ্রামে গ্রামে সৎ ও যোগ্য প্রার্থীর পক্ষে গণসচেতনতা তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষকে কোরানের আইনের পথে আহ্বান জানানো প্রত্যেক নাগরিকের দায়িত্ব। জামায়াতের স্থানীয় কমিটির নেতাদের উদ্দেশে তিনি বলেন, নিষ্ঠার সঙ্গে দ্বিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর আমির অধ্যাপক আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা নায়েবে আমির মো. মইনুল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ড. মো. ওবায়দুল্লাহ, উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রহিম ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল কাদের প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১১

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১২

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৩

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৪

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৫

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৬

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৭

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৮

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৯

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

২০
X