কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ এএম
অনলাইন সংস্করণ

স্থানীয় সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আনোয়ারুজ্জামানের

স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়। ছবি: কালবেলা
স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়। ছবি: কালবেলা

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজধানীর তেজগাঁও থানাধীন ২৫নং ওয়ার্ডের নাখালপাড়া লুকাসের মোড়ে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেছেন ঢাকা-১২ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী, ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার।

বুধবার (০৮ অক্টোবর) অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত এলাকাবাসী তাদের দৈনন্দিন জীবনযাত্রার নানা সমস্যা তুলে ধরেন। এ সময় সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সমস্যাগুলোর সমাধানে সর্বাত্মক সহযোগিতা ও প্রচেষ্টার আশ্বাস দেন।

তিনি বলেন, জনগণের কল্যাণই বিএনপি তথা তার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধান করাই তার দায়িত্ব। এটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা।

২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেওয়ান কুতুব উদ্দিন স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মিজাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান ও মোজাম্মেল হোসেন সেলিম, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল সরকার শাহীনসহ তেজগাঁও থানা ও ২৫নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।

আলোচনায় বক্তারা বলেন, তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে নিয়মিত যোগাযোগ এবং সমস্যা সমাধানের উদ্যোগই গণমানুষের রাজনীতিকে শক্তিশালী করে। আনোয়ারুজ্জামান আনোয়ারের এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে আশা ও আস্থার জন্ম দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X