কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:১৫ এএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে আছড়ে পড়ল বিমান, পাইলটও নিহত

ভিন্ন ঘটনার পুরোনো ছবি
ভিন্ন ঘটনার পুরোনো ছবি

যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যে বিমান দুর্ঘটনায় পাইলটসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার পূর্ব আরকানসাসে এ ঘটনা ঘটে। পরে পুলিশ নিহতের তথ্য সংবাদমাধ্যমে নিশ্চিত করেছে।

মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম কার্ক ডটকম জানায়, বিমানটি নিউ অরলিন্স থেকে জোন্সবোরো যাচ্ছিল। পথে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে রাজ্যের জরুরি দপ্তরের সহায়তা চায় বিমান কর্তৃপক্ষ।

পুলিশ কর্মকর্তাদের মতে, মিডওয়ের পশ্চিমে স্টেট হাইওয়ে ৭৫ ও ৩০৬-এর সংযোগস্থলের কাছে নিখোঁজ বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর আসে। দ্রুত তারা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও বিমান বাহিনীকে বিষয়টি জানায়। এরপর সমন্বিত উদ্ধার অভিযান চালানো হয়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মেমফিস এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটির ওপর নজর রাখছিল। ঠিক কী কারণে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় তা তারা জানাতে পারেনি।

ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে রাজ্য পুলিশের বিশেষ এজেন্টরা জানান, নিখোঁজ সেসনা ২১০বি মডেলের বিমানটি পার্কিনের বাইরে হাইওয়ে ৩০৬ এর দক্ষিণে একটি এলাকায় খুঁজে পেয়েছেন। তারা আরও জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে হেবার স্প্রিংসের ৫৯ বছর বয়সী বব ক্লার্ক বোল্টন জুনিয়র, জোন্সবোরোর বাসিন্দা ৫২ বছর বয়সী স্ট্যানলি মিচেল ও ৫৬ বছর বয়সী মাইকেল মন্টগোমারি রয়েছেন। এদের মধ্যে বোল্টন বিমনটির পাইলট ছিলেন।

এফএএ ও জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X