কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

গাজা যুদ্ধবিরতিতে উভয়পক্ষ একমত হয়েছে : ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ যুদ্ধ শেষের দিকে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে একমত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি সম্পন্ন হয়েছে।

মধ্যস্থতাকারী দেশ কাতার এই খবর নিশ্চিত করেছে। দোহা জানিয়েছে, চুক্তির সব শর্ত ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

হামাস এক বিবৃতিতে জানায়, তারা এমন একটি সমঝোতায় পৌঁছেছে যা গাজায় যুদ্ধের অবসান ঘটাবে, ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করবে, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেবে এবং বন্দি বিনিময়ের প্রক্রিয়া চালু করবে।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বৃহস্পতিবার তিনি সরকারে এই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন চাইবেন। তিনি বলেন, এটি ইসরায়েলের জন্য এক মহান দিন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৬৯ হাজারের বেশি আহত হয়েছেন। হাজার হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১০

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১১

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১২

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৪

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৫

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৭

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৮

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৯

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০
X