কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ ও সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের যৌথ মতবিনিময় সভা। ছবি : কালবেলা
রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ ও সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের যৌথ মতবিনিময় সভা। ছবি : কালবেলা

আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়তের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ ও সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ অক্টোবর) বাদ জোহর রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় অনুষ্ঠিত বৈঠকে সভায় সভাপতিত্ব করেন রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাওলানা মামুনুল হক। প্রধান অতিথি ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর)। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্যসচিব ও আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী।

উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মাহফুজুল হক, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মাওলানা রশিদ আহমদ, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মুফতি নূর হোসাইন নূরানী, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট বাংলাদেশের আমির মুফতি শোয়াইব ইব্রাহিম, মুফতি কিফায়েতুল্লাহ আজহারী, রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের উপদেষ্টা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মহাসচিব মাওলানা হাসান জামিল, মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, মুফতি শাহেদ জাহিরী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী, মাওলানা আহমাদ উল্লাহ, মাওলানা আবু ইউসুফ, মুফতি আবদুল গাফফার প্রমুখ।

রাবেতাতুল ওয়ায়েজীনের পক্ষে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতি আব্দুল্লাহ, মুফতি তানভীর আহমদ সিদ্দিকী, মুফতি আ ফ ম আকরাম হোসাইন, মুফতি মাহমুদুল হাসান, মুফতি আব্দুর রব ফরিদী, মুফতি দেলোয়ার হোসাইন মাইজী, মুফতি আবু মোহাম্মদ রাহমানী ও মুফতি আমানুল্লাহ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আক্তারুজ্জামান, মুফতি মুহাম্মদ ওয়াজেদ আলী, মাওলানা গাজী ইয়াকুব, মুফতি নেয়ামাতুল্লাহ আমীন, মাওলানা জোবায়ের আহমদ, মুফতি এহসানুল হক ও মুফতি মুহাম্মদ আরাফাতসহ অসংখ্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আগামী ১৫ নভেম্বরের মহাসমাবেশকে সর্বাত্মক সফল করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, খতমে নবুওয়তের আকীদা রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। এজন্য দেশের সর্বস্তরের মানুষকে মহাসমাবেশে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। সভায় রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের পক্ষ থেকে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করা হয় এবং ওয়ায়েজীনদের মাধ্যমে সারাদেশে খতমে নবুওয়তের গুরুত্ব তুলে ধরার সিদ্ধান্ত গৃহীত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

১০

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

১১

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১২

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১৪

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১৫

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১৬

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৭

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৮

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৯

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

২০
X