রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০২:৩৩ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা। ছবি : কালবেলা
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা। ছবি : কালবেলা

দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিভিন্ন পেশার কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আয়োজিত এক আলোচনা সভায় তারা এ আহ্বান জানান।

বক্তারা বলেন, বাংলাদেশসহ বিশ্বের সব প্রবীণ জনগোষ্ঠী আজ এমন এক বৈশ্বিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে উন্নয়নে তাদের ভূমিকাকে এমনকি তাদের অধিকারকেও যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না। এই প্রেক্ষাপটে জাতিসংঘের এবারের প্রবীণ দিবসের প্রতিপাদ্য বিষয়টি সময়োপযোগী। এ বছরের প্রবীণ দিবসের প্রতিপাদ্য বিষয় হলো: ‘জাতীয় ও আন্তর্জাতিক কর্মকাণ্ডে প্রবীণরা মূল চালিকাশক্তি: আমাদের আকাঙ্ক্ষা, আমাদের সমৃদ্ধি, আমাদের অধিকার’। এতে করে বৈশ্বিকভাবে প্রবীণদের ভূমিকাকে স্বীকৃতিদান ও সহযোগিতা করা সম্ভব হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান এবং নারী সংস্কার কমিশনের সদস্য ও স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার।

বক্তাগণ জাতীয় পর্যায়ে প্রবীণ সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রবীণদের নেতৃত্ব, অংশগ্রহণ ও অবদানের গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে রিকের নির্বাহী পরিচালক আবুল হাসিব খান বলেন, প্রবীণরা সমাজের এক অভিজ্ঞ জনগোষ্ঠী, যারা এরই মধ্যে সমাজে তাদের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এখন সমাজ ও রাষ্ট্রের বড় দায়িত্ব হলো—দেশের সার্বিক উন্নয়নে তাদের অভিজ্ঞতাকে যথাযথভাবে কাজে লাগানো।

রিক মনে করে, প্রবীণ নারী-পুরুষসহ সব বয়সীদের অংশগ্রহণে কেবল একটি সম্মিলিত টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব, যার ফলে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া প্রবীণ জনগোষ্ঠী আর্থিক ও সামাজিকভাবে সচ্ছল থাকবে, সময়মত সুচিকিৎসা পাবে এবং সর্বোপরি তাদের সামাজিক সুরক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠার সফল বাস্তবায়ন ঘটবে।

উল্লেখ্য, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বাংলাদেশে বিগত ৩৫ বছর ধরে প্রবীণদের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কান ধরে ওঠবসের পর’ মায়ের মরদেহ পেলেন ছেলে

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X