তামজিদ হোসেন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১১:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

মানসিক প্রস্তুতি নিতে ব্যস্ত আমি: চঞ্চল

চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত
চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

ভার্সেটাইল অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি আবারও প্রমাণ করতে চলেছেন, অভিনয়ের পরিসর তার কাছে কোনো সীমানা মানে না। দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী এবার হাজির হচ্ছেন সার্ভাইভাল ঘরানার ‘দম’-এ।

রেদওয়ান রনির পরিচালনায় নির্মিতব্য এই সিনেমার শুভ মহরত সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি ক্লাবে, জমকালো আয়োজনে। আর সেই মহরতেই প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন চঞ্চল চৌধুরী। যিনি এবার নিজেকে নতুনভাবে আবিষ্কারের যাত্রায় নামছেন।

অনুষ্ঠানে চঞ্চল বলেন, “শারীরিক পরিবর্তন নয়, বরং মানসিক প্রস্তুতি নিতে ব্যস্ত আমি। সবাই অপেক্ষা করছে ‘দম’ নিয়ে, আমিও অপেক্ষা করছি শুটিংয়ে যাওয়ার। আমরা যেন দম নিয়ে সত্যি ‘দম’টা শেষ করতে পারি, সেজন্য আপনাদের দোয়া চাই।”

তিনি আরও বলেন, ‘এটা একেবারে নতুন গল্প, নতুন চরিত্র। আমার জন্য অন্যরকম চ্যালেঞ্জ। এরকম প্রজেক্ট আমি আগে করিনি। তাই দুই বছর ধরে অপেক্ষা করছি। আশা করি, এই অপেক্ষার ফল দর্শকরা পাবেন।’

‘দম’-এর মধ্য দিয়ে চঞ্চল চৌধুরী শুধু নিজের অভিনয় শক্তিকেই নয়, বরং এক নতুন ঘরানার সিনেমায় টিকে থাকার গল্পে দর্শকদের শ্বাসরুদ্ধ করে রাখবেন বলেই প্রত্যাশা চলচ্চিত্রপ্রেমীদের। ‘দম’ সিনেমায় চঞ্চলের পাশাপাশি প্রধান চরিত্রে আরও অভিনয় করছেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চিত্রনায়িকা পূজা চেরি।

এদিকে, সবশেষ চঞ্চল চৌধুরীকে দেখা যায় এ বছরের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত উৎসব সিনেমায়। সেখানে তার পাশাপাশি অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, সাদিয়া আয়মানসহ আরও অনেকে। ছবিটি নির্মাণ করেছেন তানিম নূর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X