মহিউদ্দীন মাহি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

তুই পাখি হবি কবে?

তানভীর শাহাজাদ I ছবি: সংগৃহীত
তানভীর শাহাজাদ I ছবি: সংগৃহীত

প্রতিটি মানুষেরই নিজের কিছু স্বপ্ন থাকে, যা পূরণের নিয়ম সবাই হয়তো জানে না, তাই এটি পূরণে অনেকের যুদ্ধ হয় ভিন্ন ভিন্নরকম। তবে অনেকে আবার নিজের অজান্তেই নিজের দেখা স্বপ্নের খুব কাছে চলে যায়। যেখানে পৌঁছাতে সহযোগিতা করে তার মনের সদিচ্ছা ও অন্তরের ভালোবাসা। তেমনই একজন স্বপ্নবাজ তরুণের সঙ্গে আজ পরিচয় হব।

নাম তানভীর শাহাজাদ। সম্প্রতি তিনি তার ভালোলাগার জায়গা থেকে এক মিনিট এক সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন। যেটি আসলে পরীক্ষামূলক। তাই কাজটির কোনো শিরোনাম এখনো দেওয়া হয়নি।

এ ভিডিও নিয়ে জানতে চাইলে তানভীর কালবেলাকে বলেন, ‘ভিডিওর থিমটা মাথায় হুট করেই আসে। আমি এটাকে সাইকোলজিক্যাল আর্ট ড্রামা বলব। এ ভিডিওতে দেখানো চরিত্রটি সমাজের বাইরে পড়ে থাকা, একাকী, ভাঙাচোরা। যার মুখে কাটার দাগ, চোখে অস্থিরতা এবং মনে চাপাব্যথা। তার হাতে একটি প্লাস্টিকের পাখি; কিন্তু সেটিই তার একমাত্র সঙ্গী।’

ভিডিও শুরুর দৃশ্যে দেখা যায়, তানভীর পাখিটিকে জিজ্ঞেস করছে—‘তুই পাখি হবি কবে? বল না? আমিওবা কবে পাখি হব?’

কথা বলে জানা যায়, এটি তার নিজের ভেতরের ডাকে সাড়া না পাওয়ার প্রতিফলন। সে স্বাধীনতা চায়, উড়ে যেতে চায় কিন্তু তার জীবন তাকে বাধা দেয়। প্লাস্টিক পাখির সঙ্গে তার রাগ, কথা বলা, আবার স্নেহ—সবই তার মানসিক ভাঙন, নিঃসঙ্গতা এবং ভেতরের সংঘাতের প্রতীক। এরপর এক পর্যায়ে সে লুঙ্গির ভেতর থেকে মাউথ হারমোনিকা বের করে জোরে ফুঁ দেয়। এই মাউথ হারমোনিকা তার শৈশবের একটি স্মৃতি—তার মামা তাকে উপহার দিয়েছিলেন, যখন তার বয়স মাত্র দেড় বছর। মাউথ হারমোনিকা বাজানো মানে তার অতীতকে শেষবার স্পর্শ করা। ভিডিওতে দেখা যায়, স্লো মোশনে যখন চরিত্রটি মাউথ হারমোনিকা বাজাচ্ছে এবং ফাঁকা স্থানে প্লাস্টিক পাখিটি দুলছে—এ দৃশ্য মানুষের একাকিত্বের গভীর প্রতীক। ভিডিওর একদম শেষদিকে সে একটি কবরের পাশে দোয়া করে। যেটি শুধু গল্প নয়, বাস্তব।

এর কারণ জানিয়ে তানভীর বলেন, ‘কাজটির শুটিংয়ের দিনেই আমার নানু মারা যান, যিনি ছিলেন আমার কাছে অত্যন্ত প্রিয়। এ কারণে ভিডিওর শেষ অংশে শোক ও আধ্যাত্মিকতার ছায়া প্রতিফলিত হয়েছে।’

ভিডিও তৈরির উদ্দেশ্য নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ ভিডিওটি বানিয়েছি অনুভূতি ধরার জন্য—যেসব অনুভূতি কাগজে লেখা বা কথায় বলা যায় না। যেমন, অস্থিরতা, হারানো স্মৃতি, একাকিত্ব এবং মানুষের ভেতরের নীরব চিৎকার। যাদের আমরা ভালোবাসি, যাদের সঙ্গে কথা বলি, যাদের কাছে আমরা উড়ে যেতে চাই; কিন্তু যারা আসলে উড়তে পারে না।’

এ ভিডিওটা যেখানে শুট করা হয়েছে সেটা তার পুরোনো বাড়ির জমিতে। এ জঙ্গলের ভেতরেই ছিল পুরোনো বাড়িটি। তার শৈশব এ বাড়িতেই কেটেছে। যদিও সেখানে আর বাড়ি নেই—আছে শুধু জঙ্গল।

এরপর নিজের বিষয়ে এ তরুণ বলেন, ‘আমার বিষয়ে যদি বলি—আমি বাগেরহাটের সন্তান। আমার ইচ্ছা, আমি সাধারণের ভেতর থেকে অসাধারণ কিছু তৈরি করব। সাইকোলজিক্যাল কাজ করার ইচ্ছা তীব্র। মানুষের হৃদয়ে স্পর্শ করবে এমন কিছুই তৈরি করতে চাই। লেখাপড়াও বাগেরহাটেই। বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। এখন বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে অধ্যয়নরত আছি। এটি এক মিনিট এক সেকেন্ডের একটি এক্সপেরিমেন্ট মাত্র।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X