তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১২:৪৪ পিএম
প্রিন্ট সংস্করণ

ভিনদেশে কনসার্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আষাঢ় মাসে আউটডোর কনসার্ট একটু মুশকিলই বটে। যখন-তখন বাগড়া দিতে পারে বৃষ্টি। যে কারণে বর্ষা মৌসুমে এ ধরনের কনসার্টের ভাবনা সংগীতশিল্পী কিংবা আয়োজকদের মনে একটু কমই আসে। বর্ষাকাল এলে তাই গায়ক-গায়িকা, বাদ্যযন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ব্যান্ড সদস্যরা অনেকটা ঘরকুনো হয়ে পড়েন। কারণ, কনসার্ট না থাকায় ঘর থেকে বের হওয়ার তাড়া থাকে না খুব একটা। এবার সেই চিত্র পুরোপুরি উল্টে গেছে। হঠাৎ বেড়ে গেছে কনসার্টের সংখ্যা। তবে এই আয়োজনগুলো হচ্ছে ভিনদেশে, অর্থাৎ বিদেশের মাটিতে। যে কারণে একক শিল্পী কিংবা দেশীয় ব্যান্ডগুলো ছুটছে ভিন্ন ভিন্ন দেশে। গত মে মাসে নগর বাউলকে নিয়ে মার্কিন মুল্লুকে ছুটে গেছেন রকস্টার জেমস। চষে বেড়াচ্ছেন লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। লাখো ভক্তের ডাকে সাড়া দিয়ে গেয়ে যাচ্ছেন এক মঞ্চ থেকে আরেক মঞ্চে। জেমসকে পেয়ে আনন্দে মেতেছে প্রবাসীরাও। অনেকের সেলফিবন্দি ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

খোঁজ নিয়ে জানা গেছে, নগর বাউলের প্রতিটি শোতে ছিল উপচে পড়া ভিড়। এমনকি কনসার্টে ছুটে যাওয়ার মুহূর্তে বড় বড় পথঘাটেও দর্শক তৈরি করে ফেলেছেন ট্র্যাফিক জ্যাম! আমেরিকায় এমন দৃশ্য শেষ কবে চোখে পড়েছে, তা বলা কঠিন। নগর বাউল ছাড়াও ব্যান্ড চিরকুট তাদের ‘দ্য লিগ্যাসি ট্যুর ইউএসএ-২০২৩’ কনসার্ট ট্যুর উপলক্ষে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে পারফর্ম করেছে। কুড়িয়েছে অগণিত দর্শকের ভালোবাসা।

এদিকে গত জুনে ইউরোপ সফরে বেরিয়েছে দেশের আরেক জনপ্রিয় ব্যান্ড আর্ক। এরই মধ্যে ১৮ জুন নেদারল্যান্ডসের আমস্টারডাম, ২৪ জুন সুইডেন, ২ জুলাই অস্ট্রিয়ায় পারফর্ম করেছে ব্যান্ডটি। আগামী ৯ জুলাই তারা পারফর্ম করবে ছবি আর কবিতার দেশ ফ্রান্সে।

একই দিন ইংল্যান্ডের রাজধানী লন্ডনে অবস্থান করবে দেশের সবচেয়ে পুরোনো ও শীর্ষস্থানীয় ব্যান্ড সোলস। এদিন লন্ডনের বারডেট রোডের মাইল অ্যান্ড স্টেডিয়ামে পারফর্ম করবে ব্যান্ডটি। পরদিন বার্মিংহামে আরেকটি সংগীতায়োজনে অংশ নেবে। ইংল্যান্ডের পর চলতি বছরেই আর্টসেলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে সোলসের। শুধু এবারের বর্ষা মৌসুম নয়; গত বছর থেকে ক্রমেই বেড়ে চলেছে দেশীয় ব্যান্ডগুলোর বিদেশ সফর। কয়েকদিন আগে সোনার বাংলা সার্কাস ও অ্যাশেজ ভারতে কনসার্ট করে আলোচনায় এসেছিল।

এছাড়া সম্প্রতি দলছুট, শাফিন আহমেদ ভয়েস অব মাইলস, শিরোনামহীন, অর্ণব, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, বে অব বেঙ্গলসহ বেশকিছু ব্যান্ড বিভিন্ন মহাদেশে সফর করেছে। দেশীয় ব্যান্ডগুলোর এমন বিদেশ সফর নতুন আশার সঞ্চার করছে সংগীতশিল্পীদের মনে। সোলস, দলছুট, আর্কসহ অন্যান্য ব্যান্ড সদস্যের কথায় যে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে তা হলো, সংগীত যাদের নেশা ও পেশা, তাদের থেমে থাকার অবকাশ নেই; বিশেষ করে যাদের কনসার্টের ওপর নির্ভর করেই জীবনচাকা সচল রাখতে হয়। বিদেশের মঞ্চে সংগীতশিল্পী কিংবা ব্যান্ডগুলোর এ ধরনের সফর মূলত তাদের পেশাদারি অবস্থানকে শক্ত অবস্থানে রাখে। পাশাপাশি এই কনসার্টগুলো প্রবাসী গানপ্রেমীদের দীর্ঘদিনের তৃষ্ণাও পূরণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X