তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৩:২৯ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ১২:৩৬ পিএম
প্রিন্ট সংস্করণ

রাজকুমারে আশাবাদী শাকিব

মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সঙ্গে শাকিব খান। ছবি : সংগৃহীত
মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সঙ্গে শাকিব খান। ছবি : সংগৃহীত

আবারও ঈদকে কেন্দ্র করে মুক্তি পাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা। হিমেল আশরাফ পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘রাজকুমার’ মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে। আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত সিনেমাটি নিয়ে রাজধানীর একটি ক্লাবে আয়োজন করা হয় ইফতারের। যেখানে সিনেমা সংশ্লিষ্টরা ছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মীরা।

পরিচালক প্রযোজকের পর সিনেমাটি নিয়ে কথা বলতে মঞ্চে আসেন শাকিব। শুরুতেই আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে ‘রাজকুমার’-টিমকে নিয়ে নিজের গর্বের কথা প্রকাশ করেন। নির্মাতার কাজের ধরন ও প্রযোজকের স্বাধীনতা নিয়ে কথা বলে তিনি সিনেমাটির আশার কথা শোনান।

শাকিব বলেন, ‘‘রাজকুমার’ এমন একটা সিনেমা, যেটাকে সত্যিকার অর্থে আমরা ইন্টারন্যাশনাল সিনেমা বলছি। বহু দেশে একসঙ্গে সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে। আন্তর্জাতিক মানের সিনেমা শুধু এই কারণেই নয়। যার কারণ সিনেমাটি মুক্তির পরই দর্শক জানতে পারবেন। আমি বড় গলায় বলতে পারি প্রিয়তমার থেকেও এই সিনেমা অনেকদূর এগিয়ে যাবে। এটি আমার বিশ্বাস।’

পরিচালক হিমেল আশরাফ আর শাকিবের এটি দ্বিতীয় সিনেমা। শুধু বাংলাদেশ নয়, রাজকুমার মুক্তি দেওয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে। এতে শাকিবের নায়িকা হিসেবে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১০

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১১

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১২

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৩

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৪

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৬

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৭

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X