তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৩:৩১ এএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১২:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রে ২০ কনসার্ট করবে সোলস

সোলস ব্যান্ডের সদস্যরা। ছবি : সংগৃহীত
সোলস ব্যান্ডের সদস্যরা। ছবি : সংগৃহীত

দেশের লিজেন্ডারি সফট রক ব্যান্ড সোলস। যাদের গানের ভক্ত দেশ ও দেশের বাইরে ছড়িয়ে আছে। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই গানের জগতে পথচলা তাদের। কনসার্ট করেছে বিশ্বের বিভিন্ন দেশে। এবার ব্যান্ডটি আবারও যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছে।

বিষয়টি সোলসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। সোলস ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানের বিষয়ে প্রচার শুরু করে দিয়েছে সোলস ও আয়োজকরা। তবে এই সফরে টিমে থাকছেন না সোলসের জ্যেষ্ঠ সদস্য গায়ক নাসিম আলী খান। পারিবারিক ও ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রের এই সফরে থাকছেন না তিনি।

বিষয়টি নিয়ে সোলস ব্যান্ডের দল প্রধান গায়ক পার্থ বড়ুয়া বলেন, সোলসের ৫০ বছর উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠান পারফর্ম করতে যাচ্ছি। তবে এবারের সফরে আমাদের সঙ্গে পারিবারিক ও ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে নাসিম ভাই যেতে পারছেন না। তাই আপাতত সোলসের সঙ্গে কোনো কার্যক্রমে তিনি নেই।

জানা গেছে, এবারের যুক্তরাষ্ট্রের সফরে ২০টি শোতে পারফর্ম করবে সোলস। এ কারণে দিনরাত স্টুডিতে চলছে রিহার্সেল। এছাড়া ঈদ উপলক্ষে সোলস ভক্তদের জন্য থাকতে পারে নতুন গান। এমনই আভাস পাওয়া গেছে।

এদিকে আগামী ১ এপ্রিল লন্ডনে যাবেন পার্থ বড়ুয়া। সেখান থেকেই যুক্তরাষ্ট্রে সোলস টিমের সঙ্গে যোগ দিবেন এই গায়ক।

সোলসের সদস্য : পার্থ বড়ুয়া, নাসিম আলী খান, আহসানুর রহমান আশিক (ড্রামস), মীর শাহরিয়ার মাসুম (কি–বোর্ড) ও মারুফ হাসান রিয়েল (বেজ গিটার)। এই সফরে ২০টির মতো কনসার্ট করবে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

১০

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১১

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

১২

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

১৩

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

১৫

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

১৬

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

১৭

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

১৮

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

১৯

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

২০
X