তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০২:৩৮ এএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৫৯ পিএম
প্রিন্ট সংস্করণ

বিদেশেও দাপট রাজকুমারের

‘রাজকুমার’ সিনেমার প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে শাকিব খান, হিমেল আশরাফ ও কোর্টনি কফি। ছবি : সংগৃহীত
‘রাজকুমার’ সিনেমার প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে শাকিব খান, হিমেল আশরাফ ও কোর্টনি কফি। ছবি : সংগৃহীত

রোজার ঈদে মুক্তি পায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘রাজকুমার’। দেশের দর্শকের কাছে সিনেমাটি এরই মধ্যে ব্লকবাস্টার হয়েছে। এবার বিশ্বজয়ের মিশনেও সফলতা পাচ্ছে সিনেমাটি।

‘রাজকুমার’ ১৯ এপ্রিল আমেরিকা ও কানাডার বিভিন্ন রাজ্যের ৭৫টি থিয়েটারে মুক্তি পায়। এরপর থেকেই সগৌরবে চলছে সিনেমাটি। এরপর ২৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ১৯টি শো চলবে অস্ট্রেলিয়ায়। ইতালিতে ছিল বেশ কিছু শো। এখন পর্যন্ত প্রবাস থেকে সিনেমাটি আয় করেছে ৭০ লাখের কাছাকাছি। প্রযোজক আরশাদ আদনান ‘রাজকুমার’-এর এমন সফলতা নিয়ে কালবেলাকে বলেন, “আমরা আশাবাদী সিনেমাটি নিয়ে। এরই মধ্যে আমেরিকা ও ইউরোপে এটির চাহিদা বেড়েছে। আগামী ২ মে মধ্যপ্রাচ্যে যাত্রা শুরু করছে ‘রাজকুমার’। তখন আয় আরও বেড়ে যাবে। এ পর্যন্ত দেশের বাইরে থেকে এটির আয় এসেছে ৭০ লাখের কাছাকাছি।”

এর আগে শাকিবের ‘প্রিয়তমা’ যুক্তরাষ্ট্র ও কানাডায় অফিসিয়ালি মুক্তি পেয়েছিল। মুক্তির পর সিনেমাটির আয় রেকর্ড ছাড়িয়েছিল।

ঈদুল ফিতরে দেশের ১২৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘রাজকুমার’। প্রথম দিন থেকেই সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্সে রমরমা ব্যবসা করছে মুভিটি। সেইসঙ্গে শাকিবের দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।

‘রাজকুমার’ সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি, আরশ খান, ডা. এজাজ আহমেদ, এরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১০

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

১১

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

১২

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

১৩

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

১৪

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

১৫

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

১৬

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

১৭

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

১৮

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

১৯

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

২০
X