বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০২:৪৯ এএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ১২:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

স্বামী-স্ত্রীর ভূমিকায় নাসিম-মম

স্বামী-স্ত্রীর ভূমিকায় নাসিম-মম

ঈদ নিয়ে এরই মধ্যে ব্যস্ততা বেড়ে গেছে নাটক ইন্ডাস্ট্রিতে। দিন-রাত এক করে শুটিং করছেন অভিনেতা-অভিনেত্রীরা। সেই তালিকায় রয়েছেন অভিনেতা আহসান হাবিব নাসিম ও জাকিয়া বারী মমও। এবারের ঈদে জুটি হয়ে আসছেন তারা। নাটকের নাম ‘অবিরাম দেবদাস’।

এরই মধ্যে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। এটি পরিচালনা করেছেন যুবরাজ খান। গল্প লিখেছেন বদরুল আনাম সৌদ। নাটকে প্রধান দুই চরিত্রেই দেখা যাবে তাদের।

নাটকের অভিনয় নিয়ে নাসিম বলেন, ‘ঈদ এলেই আমাদের কাজের ব্যস্ততা বেড়ে যায়। একসঙ্গে অনেক নাটকে কাজ করতে হয়। এর মধ্য থেকেও আমরা ভালো কিছু গল্পের অপেক্ষায় থাকি। তেমনই এক গল্পের নাটক অবিরাম দেবদাস। এরই মধ্যে নাটকের কাজ সম্পন্ন হয়েছে। দুর্দান্ত একটি গল্পে কাজ করলাম। এ ছাড়া নাটকে আমার সহঅভিনেত্রী হিসেবে আছেন জাকিয়া বারী মম। তিনি একজন পরিণত অভিনেত্রী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। কাজটি করে আমি মানসিকভাবে শান্তি পেয়েছি। আশা করছি দর্শকদের কাছেও ভালো লাগবে।’

দুজনকে এর আগেও জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেছে। নাটকে নিজের চরিত্র নিয়ে মম বলেন, ‘নাসিম ভাইয়ের সঙ্গে এর আগেও জুটি বেঁধে কাজ করেছি আমি। এবার আমরা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। অনেক যত্নে নিয়ে নির্মাতা কাজটি করেছেন। এই ঈদে এটি আমার ভালো কাজের মধ্যে একটি।’

নাসিম ও মম সবশেষ রাশীদুল হক পাশার ‘গন্তব্যহীন’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেন। এ ছাড়া মম অভিনীত সবশেষ সিনেমা হচ্ছে খিজির হায়াত খানের ‘ওরা সাত জন’। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

১০

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১১

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১২

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৫

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৭

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৮

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৯

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

২০
X