বাসস
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৩৮ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সেপ্টেম্বরে রপ্তানি আয় ৬.৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চলতি বছরের সেপ্টেম্বরে দেশের রপ্তানি আয় পূর্ববর্তী বছরের একই সময়ের চেয়ে ৬.৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে এই মাসে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩.৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২২০ মিলিয়ন ডলার বেশি। গত বছরের সেপ্টেম্বরে রপ্তানি আয় ছিল ৩.২৯ বিলিয়ন ডলার।

এনবিআর রিয়েল টাইম শিপমেন্টের তথ্যের ভিত্তিতে ইপিবি এই তথ্য প্রস্তুত করেছে বলে বুধবার (০৯ অক্টোবর) বিকেলে তার কার্যালয়ে মাসিক রপ্তানি আয় পর্যালোচনা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন এ কথা জানান।

এখন থেকে ইপিবি প্রতি মাসে রপ্তানি আয়ের বিশদ বিশ্লেষণ নিয়ে আসবে, বলে তিনি উল্লেখ করেন।

ইপিবি তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর- প্রথম প্রান্তিকে বাংলাদেশের রপ্তানি আয় ৫.০৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১.৩৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের থেকে ১০.৮২ বিলিয়ন ডলারের চেয়ে বেশি।

তৈরি পোশাকশিল্প (আরএমজি) এই তিন মাসে ৫.৩৪ শতাংশ বৃদ্ধির সাথে ৯.২৯ বিলিয়ন ডলার অর্জন করে বৈদেশিক বাজারে প্রধান্য অব্যাহত রেখেছে।

এর মধ্যে, নিটওয়্যারের রপ্তানি ছিল ৫.২২ বিলিয়ন ডলার, যার বর্ধিত প্রবৃদ্ধি ৫.৭২ শতাংশ, ওভেন পোশাক ৪.০৭ বিলিয়ন ডলার, যা ৪.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে একমাসে রপ্তানি আয় ২.৭৮ বিলিয়ন ডলার। এটি সেপ্টেম্বর ২০২৩ সালের তুলনায় ৬ শতাংশ বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X