কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

শেয়ারবাজারে মূলধনী মুনাফার কর হার কমল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বিক্রি হতে অর্জিত মূলধনী মুনাফার ওপর করের হার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মূলধনী মুনাফার ওপর সর্বোচ্চ কর হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

সোমবার (০৪ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এনবিআরের নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেন থেকে ৫০ লাখ টাকার বেশি মূলধনী মুনাফা হলে তার ওপর ১৫ শতাংশ হারে কর দিতে হবে। আগে এই কর হার ছিল ৩০ শতাংশ।

এদিকে সম্পদশালী করদাতাদের দেওয়া করের ওপর বিদ্যমান আইনে সর্বোচ্চ ৩৫ শতাংশ হারে সারচার্জ দিতে হয়। এতে শেয়ারবাজার থেকে অর্জিত মূলধনী মুনাফার ওপর বিদ্যমান আইন অনুসারে আয়কর ও সারচার্জ বাবদ মোট ৪০.৫০ শতাংশ হারে কর দেওয়া লাগে।

এনবিআরের নতুন নির্দেশনা অনুযায়ী, শেয়ার ক্রয়ের ৫ বছরের মধ্যে অথবা ৫ বছরের পরে সকল ক্ষেত্রে শেয়ার বিক্রি হতে অর্জিত মূলধনী আয়ের ওপর করের হার ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন সময়কালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সকল শেয়ার লেনদেন হতে ৫০ লাখ টাকার অধিক মূলধনী আয়ের ওপর ১৫ শতাংশ কর দিতে হবে।

করদাতার নীট সম্পদের পরিমান ৪ কোটি টাকার অধিক হলে ১০ শতাংশ, ১০ কোটি টাকার অধিক হলে ২০ শতাংশ, ২০ কোটি টাকার অধিক হলে ৩০ শতাংশ এবং ৫০ কোটি টাকার বেশি হলে ৩৫ শতাংশ হারে সারচার্জ দিতে হবে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, একজন করদাতার ৫০ কোটি টাকার অধিক নিট সম্পদ থাকলে, শেয়ারবাজার হতে অর্জিত ৫০ লাখ টাকার অতিরিক্ত আয়ের ওপর তাকে ১৫ শতাংশ হারে কর এবং প্রদেয় কর ১৫ শতাংশের ওপর ৩৫ শতাংশ অর্থাৎ ৫.২৫ শতাংশ সারচার্জসহ মোট ১৫ শতাংশ + ৫.২৫ শতাংশ = ২০.২৫ শতাংশ কর ও সারচার্জ প্রদান করতে হবে।

তবে করদাতার নিট সম্পদের পরিমাণ ৫০ কোটি টাকার কম হলে সারচার্জের হার ৩৫ শতাংশের পরিবর্তে কম হারে (১০ শতাংশ, ২০ শতাংশ ও ৩০ শতাশ) হতে পারে। সে ক্ষেত্রে আয়কর ও সারসার্জের মোট হার নিট সম্পদের ভিত্তিতে ২০.২৫ শতাংশ থেকে আরও কম হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট নিয়ে বিড়ম্বনায় রোগীরা

মারা গেলেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান

চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড

কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকার / আব্দুল আজিজকে ঘিরে ঘটনার জন্য তিনি নিজেই দায়ী: লিটুর স্ত্রী

বিপদ কেন আসে, এটি আপনার কৃতকর্মের ফল নাকি পরীক্ষা?

আর্জেন্টিনাসহ ২০৩০ বিশ্বকাপ নিশ্চিত করল যেসব দল

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

নদ-নদীর পানি বেড়ে ১৮ জেলায় বন্যার শঙ্কা

বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

২০২৭ সালের হজের খরচ আরও বাড়বে কি? যা জানা গেল

১০

মুক্তিপণ দাবি  / বিএনপি ও যুবদলের নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

১১

কাবাঘর ধোয়ার কাজে যে ৮ উপকরণ ব্যবহার করা হয়

১২

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

১৩

গাজীপুর সিটি করপোরেশনে ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

১৪

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক

১৫

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

১৬

ক্ষেপণাস্ত্র রপ্তানিতে আরও এক ধাপ এগোচ্ছে ভারত

১৭

'সবাইকে নিয়েই কাজ করতে চাই', পলির অভিযোগেও ইতিবাচক শিবা সানু

১৮

পরীক্ষার উত্তরপত্রে নম্বর চেয়ে শিক্ষককে ‘বাবা’ ডাকল ছাত্রী

১৯

সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

২০
X