কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

টানা দরপতনে বিনিয়োগকারীদের ‘কফিন মিছিল’

বিসিএমআইএর ব্যানারে প্রতীকী কফিন নিয়ে মিছিল। ছবি : কালবেলা
বিসিএমআইএর ব্যানারে প্রতীকী কফিন নিয়ে মিছিল। ছবি : কালবেলা

পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে টানা ধস, অব্যবস্থাপনা এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ার প্রেক্ষাপটে এবার চরম প্রতীকী প্রতিবাদে নেমেছেন সাধারণ বিনিয়োগকারীরা।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে রোববার (১৮ মে) প্রতীকী কফিন নিয়ে মিছিল করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) ব্যানারে এই মিছিল করা হয়েছে।

এদিন দুপুর আড়াইটার দিকে মতিঝিলের শাপলা চত্বরে প্রতীকী কফিন নিয়ে মিছিল করেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। এর আগে গত ৮ মে রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে ‘কাফন মিছিল’ করেছেন তারা।

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের নেতাদের দাবি, পুঁজিবাজারে প্রতিদিন যেভাবে রক্তক্ষরণ হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে চলতে থাকলে পুঁজিবাজার নামের খাতটি মাটির সঙ্গে মিশে যাবে। এ খাতের সংশ্লিষ্টরা নিঃস্ব হয়ে যাবেন।

পুঁজিবাজারের সঙ্গে জড়িত মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়ছেন অনেকে।

মিছিলে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের এখন মূল দাবি মাকসুদের পদত্যাগ। যার পদত্যাগেই পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বিনিয়োগকারীদের।

বিনিয়োগকারীরা বলেন, মাকসুদ পুঁজিবাজার বোঝেন না। এটা শুধু সাধারণ বিনিয়োগকারীদের কথা না। এ কথা এখন বিএসইসির সাবেক স্বনামধন্য চেয়ারম্যানসহ স্টেকহোল্ডারদের। তাই মাকসুদকে অপসারণ করা উচিত।

মিছিলে বিনিয়োগকারীরা পুঁজিবাজারের শত্রু হিসেবে অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান, খন্দকার রাশেদ মাকসুদ ও আবু আহমেদকে দায়ী করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পা দিয়ে লিখে এইচএসসি দিচ্ছেন পলি রানী

একইভাবে বিশ্বকাপ থেকে ৩ দলের বিদায়, নেপথ্যে ‘৮৬ মিনিট অভিশাপ’

অতীশ দীপঙ্কর ও মালয়েশিয়ার আল বুখারী ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার্স এফসি

৪ অভিজাত এলাকায় কাদামাটি অপসারণে সহযোগিতা করবে ডিএনসিসি

যুক্তরাষ্ট্রে নিরাপত্তাকর্মীদের তল্লাশি থেকে রেহাই নেই মেসিরও

চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস / সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া সুবিধা

স্লুইজ গেটে পড়ে ছিল নারীর মরদেহ

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা  

১০

নতুন পে-স্কেলে বেতন কবে মিলবে?

১১

বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি

১২

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

১৩

সিরিয়ার অন্তর্বর্তী সংসদে নিয়োগ পেলেন অভিনেত্রী রোজিনা 

১৪

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

১৫

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

১৬

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

১৭

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

১৮

বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসে নিখোঁজ চিকিৎসক

১৯

এলডিসি উত্তরণ ও মান নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার / ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতার সত্যিকারের পরীক্ষা

২০
X