কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে ব্যয় কিছুটা বাড়ছে

সড়ক। ছবি : সংগৃহীত
সড়ক। ছবি : সংগৃহীত

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সড়ক ও মহাসড়ক বিভাগে বরাদ্দ কিছুটা বেড়েছে। চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আগামী কয়েক মাসের মধ্যে বড় কয়েকটি প্রকল্পে হাত দেবে সরকার। তাই বাজেটে এমন বরাদ্দ রাখা হয়েছে।

সোমবার (২ মে) বাজেট পেশ করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি অর্থবছরে (২০২৪-২৫) সড়ক ও জনপথ অধিদপ্তরের জন্য ২৩ হাজার ৮৪ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ ছিল। আগামী অর্থবছরের জন্য ১৯ হাজার ৪৭৪ কোটি ২৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আর চলতি অর্থবছরে পুরো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ৩২ হাজার ৪২ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ ছিল। আগামী অর্থবছরে এই বরাদ্দ বেড়ে ৩২ হাজার ৩২৯ কোটি ৫৭ লাখ টাকা হয়েছে।

এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান কালবেলাকে বলেন, বরাদ্দ অনেকটা একই আছে বলা যায়। কারণ জাইকার (জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা) সঙ্গে বড় একটা চুক্তি আছে। সে চুক্তির আওতায় দরপত্র আহ্বান করতে হবে। তবে এটা আমরা কমানোর চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১০

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১১

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১২

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৩

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৪

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৫

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৬

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৭

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৮

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৯

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

২০
X