কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বাজেটকে ‘পুঁজিবাজারবান্ধব’ উল্লেখ করে স্বাগত জানাল ডিবিএ

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এই বাজেটকে ‘পুঁজিবাজারবান্ধব’ বলে আখ্যা দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৩ জুন) ডিবিএ থেকে পাঠানো এক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছেন এবং পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে বাজেটে উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি কর সুবিধা দেওয়ার প্রস্তাব করায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অভিনন্দন জানিয়েছেন।

ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে দীর্ঘ বছর ধরে আমরা সরকারের নিকট কর সুবিধাসহ বেশ কিছু সুপারিশ করে আসছিলাম। এবারের বাজেটে আমাদের দাবির আংশিক পূরণ হয়েছে। আমাদের দাবির মধ্যে প্রথমত, ব্রোকারেজ প্রতিষ্ঠানের সিকিউরিটিজ লেনদেনের ওপর উৎস করের হার দশমিক শূন্য ৫ শতাংশ থেকে কমিয়ে দশমিক শূন্য ৩ শতাংশ প্রস্তাব করা হয়েছে, দ্বিতীয়ত, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করের পার্থক্য ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করে ৭ দশমিক ৫ শতাংশ প্রস্তাব করা হয়েছে এবং তৃতীয়ত, মার্চেন্ট ব্যাংকের জন্য করপোরেট করের হার ১০ শতাংশ কমিয়ে ২৭ দশমিক ৫০ শতাংশের প্রস্তাব করা হয়েছে।

সাইফুল ইসলাম আরও বলেন, আমরা মনে করি, বাজেটে পুঁজিবাজারসংক্রান্ত এই প্রস্তাবের বাস্তবায়ন বাজারের উন্নয়ন ও অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে এবং এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারী, ইস্যুয়ার কোম্পানি, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকসহ পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজন ব্যবসায়িকভাবে লাভবান হবে।

অন্তর্বর্তী সরকার পুঁজিবাজারকে বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে সাইফুল ইসলাম বলেন, যার প্রতিফলন আমরা এবারের বাজেটে দেখতে পেয়েছি। পুঁজিবাজারবান্ধব এরকম বাজেটের জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরীকে, পুঁজিবাজার নিয়ে তার সঠিক উপলব্ধি, সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপের জন্য।

ডিবিএ প্রেসিডেন্ট বলেন, অশেষ ধন্যবাদ জানাই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মীসহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের, যারা পুঁজিবাজারকে এগিয়ে নিতে আমাদের সময় দিয়েছেন, আমাদের কথা শুনেছেন, সমর্থন ও সহযোগিতা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১০

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১১

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১২

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৩

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৪

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৫

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৬

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৭

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৮

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৯

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X