কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ডলারের নতুন দর আজ থেকে কার্যকর

আজ থেকে ডলারের নতুন দর কার্যকর হচ্ছে। গ্রাফিক্স : কালবেলা
আজ থেকে ডলারের নতুন দর কার্যকর হচ্ছে। গ্রাফিক্স : কালবেলা

আজ রোববার থেকে কার্যকর হচ্ছে ডলারের নতুন দর। ডলারের দাম সর্বনিম্ন ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা পর্যন্ত বাড়িয়েছে ব্যাংকগুলো।

গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) এক সভায় বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ডলারের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়।

দাম বৃদ্ধির ফলে এখন থেকে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৯ টাকা ৫০ পয়সা এবং প্রবাসীরাও রেমিট্যান্সের প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৯ টাকা ৫০ পয়সা। নতুন এ সিদ্ধান্তের মাধ্যমে রপ্তানি ও রেমিট্যান্সের ডলারের দাম একই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আগে রেমিট্যান্সের ডলারের দাম রপ্তানির চেয়ে বেশি ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমদানির বিপরীতে প্রতি ডলারের দাম হবে সর্বোচ্চ ১১০ টাকা। দাম বাড়ার ফলে ঋণপত্র খুলতে আগের চেয়ে বেশি অর্থ খরচ করতে হবে আমদানিকারকদের, ফলে পণ্য আমদানিতে খরচ বাড়বে। আগে ব্যাংকগুলো আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের প্রতি ডলারের জন্য ১০৯ টাকা এবং রপ্তানিকারকদের প্রতি ডলারের জন্য ১০৮ টাকা ৫০ পয়সা দিয়ে আসছিল।

গত অর্থবছর ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। আর ২০২১–২২ অর্থবছরে বিক্রি করে ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার। এভাবে ডলার বিক্রির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমে ২৩ বিলিয়ন ডলারে নেমেছে। ২০২১ সালের আগস্টে যা সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ওপরে উঠেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১০

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১১

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১২

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১৩

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৪

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৫

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

১৬

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

১৭

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

১৮

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

১৯

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

২০
X