‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে আগুন, ৮ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে আগুন। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে আগুন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে (জাহাজভাঙা কারখানা) আগুন লেগে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকার সমুদ্র উপকূলে অবস্থিত জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন– দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মোক্তার শেখ, শহীদুর রহমান, ফারুক, দুলাল ও হানিফ আলী। তাদের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎শিল্প পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে জাহাজ কাটার সময় আগুনের ফুলকি তেলের ট্যাংকে পড়লে আগুন ধরে যায়। এ সময় আট শ্রমিক আহত হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এসপি আবদুল্লাহ আল মাহমুদ জানান, শিপ ব্রেকিং কারখানায় জাহাজ কাটার সময় ড্রিল মেশিনের আগুনের ফুলকি গিয়ে ইঞ্জিন কক্ষের পোড়া মোবিলে পড়ে। সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে-ছিটিয়ে থাকা দাহ্য বস্তুর সঙ্গে মিশে আগুন ধরে যায়।

এসপি জানান, আগুনে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে শহীদুর ও ফারুকের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। বাকিদের হাতে ও পায়ে আগুনের তাপ লেগে ১০ শতাংশ পুড়েছে। তাদের মধ্যে পাঁচজনকে নগরীর মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনকে সাগরিকায় গ্রিন শিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানায় ২০০ শ্রমিক কর্মরত ছিলেন। তার মধ্যে ১৬০ জন অস্থায়ী। দগ্ধ সবাই অস্থায়ী শ্রমিক। তাদের নিরাপত্তা সরঞ্জাম ছিল না বলে জানতে পেরেছি।

‎এই বিষয়ে জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো সাড়া দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১০

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১২

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৩

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৪

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৫

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৬

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৭

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৮

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৯

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

২০
X