কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে : জুলাই মঞ্চ

জনতার সমাবেশে বক্তারা। ছবি : সংগৃহীত
জনতার সমাবেশে বক্তারা। ছবি : সংগৃহীত

গণহত্যার বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধকরণ, নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে জুলাই জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জুলাই মঞ্চের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত জুলাই জনতার সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিরা সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।

সমাবেশে যোগ দিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল তার খুব সামান্যই পূরণ করতে পেরেছে এই সরকার। বিপ্লবীদের নিরাপত্তা বিঘ্নিত করে তারা নিজেরাও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। জুলাই আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর হামলার বিচার না হওয়াটা একটা অশনি সংকেত। এই বর্বরোচিত হামলার বিচার করা সম্ভব না হলে জুলাইয়ের অন্যান্য শরিকদেরও ভবিষ্যতে এমন হামলা ও জুলুমের মুখোমুখি হতে হবে। তাই সব দল ও মতকে ঐক্যবদ্ধ থেকে বিপ্লবীদের সুরক্ষা নিশ্চিত করা ও ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দিতে হবে। এজন্য ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে সুসংহত রাখার আহ্বান জানান তিনি।

শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই শহীদ পরিবারের পুনর্বাসন ও বিচারের বিষয়ে গাফলতি করেছে। বিচারের নামে তারা টালবাহানা শুরু করেছে। জুলাই শহীদদের ব্যাপারে উদাসীনতা ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না পারার ব্যর্থতার দায় নিয়ে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার বলেন, বিপ্লবের পর যে ইনটেরিম সরকার করা হয়েছে, এটি বিপ্লবের ওপর একটা বিগেস্ট স্ক্যাম। যারা গত ১৭ বছরের দুঃশাসনের বিরুদ্ধে ন্যূনতম ভূমিকা রাখেনি এমন লোকদের উপদেষ্টা করার মধ্যে দিয়ে বিপ্লবকে ধারণকারীদের রাষ্ট্র পরিচালনায় বিরত রাখা হয়েছে। যার ফলে রাষ্ট্রযন্ত্রে এখনো পুরোপুরি ফ্যাসিবাদের দখল। এই দখলের ফলে তারা সুনিপুণভাবে গত ১ বছরে বিপ্লবকে বিতর্কিত করে ছেড়েছে। বিপ্লবের আশা আকাঙ্ক্ষার কোন প্রতিফলন না হওয়ায় অবিলম্বে এই সরকার পুনর্গঠন করার দাবি জানান তিনি।

জুলাই মঞ্চের মুখপাত্র সাকিব হোসাইন বলেন, জাতীয় পার্টি ও ১৪ দল বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু। তারা বাংলাদেশের নাগরিকদের ভোটাধিকার ও নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। তারা বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন দেশের পরিকল্পনা বাস্তবায়ন করে বাংলাদেশ রাষ্ট্রের সাথে দেশদ্রোহিতা করেছে। স্পষ্ট দেশদ্রোহী ও সার্বভৌমত্বের শত্রুদের বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার বহি:প্রকাশ। আমরা মনে করি বাংলাদেশে ভিনদেশি আধিপত্যবাদের অবসানে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেনি বর্তমান সরকার। যা প্রমাণ করে এই সরকার জনগণের ম্যান্ডেট হারিয়েছে এবং তারা তাদের অযোগ্যতার প্রমাণ দিয়েছে।

জুলাই বিপ্লবে শহীদ হওয়া পরিবারের স্বজনের পাশাপাশি উক্ত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক দল জাগপা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, এনপিপি, ভাসানী জনশক্তি পার্টি, জামায়াতে ইসলামীসহ, গণঅধিকার পরিষদসহ জুলাইকেন্দ্রিক বিভিন্ন সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১০

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১১

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১২

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৪

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৫

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৬

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৭

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৮

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৯

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

২০
X