কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নিত্যপণ্যের দাম জানাতে অ্যাপ চালু করল ভোক্তা অধিদপ্তর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ও হালনাগাদ দাম জানাতে ‘বাজারদর’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিদিন শতাধিক পণ্যের দাম জানতে পারবেন।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অ্যাপটির একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়েছে। এর আগে গত ১৫ সেপ্টেম্বর সকালে অধিদপ্তরের মহাপরিচালক আলীম আক্তার খান অ্যাপটির উদ্বোধন করেন।

ভিডিওতে অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল বলেন, প্রতিদিন বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক দাম জানার ক্ষেত্রে এখন থেকে আপনার আর কোনো দ্বিধা থাকবে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এনেছে ‘বাজারদর’ অ্যাপ। গুগল প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করে প্রতিদিনের বাজারদর জানতে পারবেন এবং সচেতন হবেন।

অ্যাপটির বৈশিষ্ট্য সম্পর্কে জানানো হয়, এতে দুটি প্রধান বিভাগ রয়েছে। সেগুলো হলো ‘খাদ্যসামগ্রী’ ও ‘অন্যান্য’।

খাদ্যসামগ্রী বিভাগে চাল, আটা, ময়দা, ভোজ্যতেল, চিনি, লবণ, ডাল, আলু, মসলা, মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজি এবং ফলের দাম প্রতিদিন হালনাগাদ করা হবে। চালের পাঁচটি ভিন্ন ধরন (সরু, মাঝারি, মোটা, সুগন্ধি, কাটারিভোগ), বিভিন্ন ধরনের ডাল (মসুর, মুগ, অ্যাংকর), এবং আলু (ডায়মন্ড, লাল, হল্যান্ড, মিষ্টি) এর দাম আলাদাভাবে জানা যাবে। মসলার মধ্যে দেশি পেঁয়াজ, রসুন, আদা, জিরা, এলাচসহ প্রায় সব ধরনের মসলার দাম এখানে পাওয়া যাবে। মাছ ও মাংসের ক্ষেত্রে রুই, কাতল, ইলিশ, চিংড়ি, মুরগি, হাঁস, কবুতরসহ বিভিন্ন পণ্যের দাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে অন্যান্য বিভাগে জ্বালানি পণ্যের দাম হালনাগাদ করা হবে। এতে ১২ কেজি, ৩০ কেজি ও অন্যান্য ওজনের এলপিজি গ্যাস, ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোলের দাম জানা যাবে।

অ্যাপটি ব্যবহার করতে গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড ও ইনস্টল করে ব্যবহারকারীর বিভাগ ও জেলা নিবন্ধন করতে হবে। এরপর ‘খাদ্যসামগ্রী’ বা ‘অন্যান্য’ অপশন থেকে নির্দিষ্ট পণ্য নির্বাচন করে প্রতিদিনের দাম জানা যাবে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনে চলবে এবং অফলাইনে ব্যবহারের সুবিধাও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১০

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১১

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১২

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৩

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৪

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৫

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৭

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৮

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৯

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

২০
X