কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘদিন অনাদায়ী ঋণ অবলোপন, আদায়কর্মী পাবেন প্রণোদনা

বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

দীর্ঘদিন অনাদায়ী ঋণ এখন থেকে অগ্রাধিকারের ভিত্তিতে অবলোপনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে অবলোপনকৃত ঋণ আদায়ে সম্পৃক্ত কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেওয়ার নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দীর্ঘদিন ধরে অনাদায়ী ঋণ ব্যাংকের ব্যালেন্স শিটে প্রদর্শনের ফলে আর্থিক অবস্থার চিত্র অপ্রয়োজনীয়ভাবে স্ফীত হয়ে পড়ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুযায়ী এসব মন্দ ও ক্ষতিজনক শ্রেণির ঋণ নির্দিষ্ট নিয়মে অবলোপন করা হয়, যাতে ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থা স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তবে অবলোপন মানে ঋণ মওকুফ নয়, ঋণগ্রহীতা সম্পূর্ণ দায় পরিশোধ না করা পর্যন্ত তাকে খেলাপি হিসেবেই গণ্য করা হবে।

সংশোধিত নির্দেশনায় বলা হয়, ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা ক্ষীণ এমন মন্দ ও ক্ষতিজনক শ্রেণির ঋণ অবলোপন করা যাবে। তবে যেসব ঋণ দীর্ঘদিন ধরে অদায়ী অবস্থায় রয়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে অবলোপনের আওতায় আনতে হবে। পাশাপাশি কোনো ঋণ অবলোপনের কমপক্ষে ৩০ কর্মদিবস আগে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে নোটিশের মাধ্যমে অবহিত করতে হবে। এ ছাড়া ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী অবলোপনকৃত ঋণ আদায়ে সরাসরি যুক্ত কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেওয়ার সুযোগ থাকবে। যদি কোনো ব্যাংকে এই বিষয়ে নীতিমালা না থাকে, তবে পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে তা প্রণয়ন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। নতুন নীতিমালা কার্যকর হলে ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন আরও বাস্তবসম্মত হবে এবং অবলোপনকৃত ঋণ আদায়ের কার্যক্রম আরও জোরদার হবে।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১০

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১১

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১২

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৩

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৪

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৫

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১৬

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১৭

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৯

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

২০
X