কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:২৯ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জুনিয়র বৃত্তি পরীক্ষা : ফরম পূরণের সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি

পরীক্ষার হলে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
পরীক্ষার হলে শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আরও ৩ দিন বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০-২৩ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।

রোববার (১৯ অক্টোবর) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সোনালি সেবা’-এর মাধ্যমে ফি পরিশোধের জন্য নতুন সময়সীমা ২৩ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের নিশ্চিত করতে হবে, এই সময়সীমার মধ্যে সব শিক্ষার্থী তাদের ফরম পূরণ সম্পন্ন করবে। নির্ধারিত সময় পার হলে কোনোভাবেই ফরম পূরণের আবেদন গ্রহণ করা হবে না।

উল্লেখ্য, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষাটি দীর্ঘ ১২ বছর পর আবারও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে। নতুন নীতিমালায়, শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে পরীক্ষায় অংশ নিতে পারবে এবং ৫০ শতাংশ ছেলে ও ৫০ শতাংশ মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।

সমান নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে আগে বাংলায়, এরপর ইংরেজি এবং গণিতের ফলাফলের ভিত্তিতে ক্রম নির্ধারণ করা হবে। তবে, যদি ক্রম নির্ধারণ করা সম্ভব না হয়, তবে সমান নম্বর পাওয়া সব শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X