কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০১:৪৬ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে : শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুনভাবে নির্ধারিত বাড়ি ভাড়া-ভাতার ফলে দেশের প্রায় ৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারী উপকৃত হবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে এবং ন্যূনতম মাসিক ২ হাজার টাকা হিসেবে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের এই সিদ্ধান্ত কার্যকর হলে অধিকাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে গড়ে ৮.৭ শতাংশের বেশি।

মন্ত্রণালয়ের তথ্যমতে, নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে:

৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে ৮.৭ শতাংশের বেশি, ৫৬ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে ১২ শতাংশের বেশি এবং ৭৫ শতাংশ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া বাড়বে ৯ শতাংশের বেশি।

প্রজ্ঞাপন জারি ও কার্যকর হওয়ার তারিখ

এ সংক্রান্ত প্রজ্ঞাপন এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা হয়েছে। উপসচিব মরিয়ম মিতুর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এ ভাতা প্রদানের ক্ষেত্রে ভবিষ্যৎ জাতীয় বেতনস্কেলের সঙ্গে সমন্বয় করা হবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নিয়োগের শর্তাবলি অবশ্যই মেনে চলতে হবে।

এ ছাড়া কোনো অবস্থাতেই বকেয়া দাবি তোলা যাবে না এবং আর্থিক বিধিবিধান লঙ্ঘন হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই আদেশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X