কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৩:১৬ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এলপিজির নতুন দাম নির্ধারণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দাম বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এলপিজির আগের দাম ছিল ১ হাজার ২৮৪ টাকা।

সোমবার (২ অক্টোবর) টিসিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নতুন দাম ঘোষণা করা হয়। নতুন এই মূল্য আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কেজি প্রতি এলপিজির দাম ১১৩ টাকা ৬১ পয়সা ধরে এই দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম পড়বে ৬২৫ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৪২০ টাকা, ১৫ কেজি ১ হাজার ৭০৪ টাকা, ১৬ কেজি ১ হাজার ৮১৮ টাকা, ১৮ কেজি ২ হাজার ৪৫ টাকা, ২০ কেজি ২ভাজার ২৭২ টাকা, ২২ কেজি ২ হাজার ৫০০ টাকা, ২৫ কেজি ২ হাজার ৮৪০ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৪০৮ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৭৪৯ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৯৭৬ টাকা এবং ৪৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১১৩ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাঁজা সেবনকালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

গণভোট বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে ১১ দলের স্মারকলিপি

ভাড়া বাসায় অভিযান চালিয়ে নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা, ‘এটা বদলে দেখাও’

ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে আঙ্কারায় ট্রাম্প, স্বাগত জানালেন এরদোয়ান

তুরস্ককে এফ-৩৫ সরবরাহ নিয়ে মুখোমুখি অবস্থানে ট্রাম্প-নেতানিয়াহু

কাঁঠালের বিচি খাচ্ছেন? জানুন, এটি ক্ষতিকর নাকি উপকারী

ওয়াকফের ১৩ শতক জমি উদ্ধার করল ঢাকা জেলা প্রশাসন

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে তরুণ নিখোঁজ 

ফের কমলো জেট ফুয়েলের দাম

১০

চলতি বছর বৈশ্বিক গ্যাসের চাহিদা কমবে, বলছে আইইএ

১১

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১২

খাল খনন প্রকল্পে দুর্নীতির অভিযোগ, শ্রমিক তালিকায় বিএনপি নেতার নম্বর

১৩

দেয়াল ধসে নিহত ১, আহত চারজনকে হাসপাতালে ভর্তি

১৪

অবসরের সিদ্ধান্ত নেইমারের, বিশেষ অনুরোধ তার বাবার

১৫

কক্সবাজারে পাহাড়ধসে প্রাণ গেল গৃহবধূর

১৬

জাতীয় বাজেট বাস্তবায়নে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

১৭

ট্রমা পেরিয়ে নতুন জীবনে মৌসুমী হামিদ, জানালেন অজানা গল্প

১৮

সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

১৯

আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান, অস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার

২০
X