কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৮:৩২ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

পুরোনো ছবি
পুরোনো ছবি

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এর আগের দুই দিন শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনী ব্যয় পরিশোধের সুবিধার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব আতিয়ার রহমানের স্বাক্ষর করা চিঠিতে বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ৭ জানুয়ারি সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগের দুই (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা বা কর্তৃপক্ষের ভোটকেন্দ্র ও ভোটগ্রহণকারী কর্মকর্তা তথা নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন ও আর্থিক লেনদেনের প্রয়োজন হবে। যার কারণে সীমিতসংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে এ ধরনের তপশিলি ব্যাংক খোলা রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

আরও বলা হয়েছে, যেসব ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীকে ভোটগ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের উল্লেখিত ব্যাংকিং কাজে নিয়োজিত না করার জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। ওই সিদ্ধান্ত অনুসারে সংশ্লিষ্ট তপশিলি ব্যাংক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়ার অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১০

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১১

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১২

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৩

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৪

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৫

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৬

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৭

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৮

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৯

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

২০
X